1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:১০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১৫, উড়ে গেছে যুবকের পা

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

 

মাদারীপুর ইসমাইল খান হৃদয়

মাদারীপুরে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। হাতবোমায় উড়ে গেছে যুবকের পা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুলপদ্বী এলাকায় আধিপত্য বিস্তারের জেরে হাতবোমা ফাটিয়ে বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সন্ধ্যায় কুলপদ্বীর রুবেল খাঁ’র বাড়িঘরে হামলা চালায় প্রতিপক্ষ আলিম চোকদার ও তার সমর্থকরা। এ সময় একাধিক ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয় নারীসহ অন্তত ৫ জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের। এরইজেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ককটেলের আঘাতে শাওন নামে এক যুবকের উড়ে গেছে পা। এছাড়া সংঘর্ষে আহত হয় আরো ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক কররা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর