1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:২৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

মো: তুহিন ফয়েজ,সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, মতলবে যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে এবং চোর-ডাকাতদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। আমরা আতঙ্কের মতলব চাই না, শান্তির মতলব গড়াই আমাদের মূল লক্ষ্য।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজন সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তানভীর হুদা বলেন, বিএনপি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার দল। তাদের অধিকার প্রতিষ্ঠা করার দল, সংকটে পাশে থাকার দল।

তিনি আরও বলেন, সারাদেশে দুস্কৃতকারিরা বিশৃঙ্খলা তৈরি করেছে। সজাগ থাকতে হবে কেউ যেন বিএনপির নাম করে চাঁদাবাজি বা দখলবাজি করতে না পারে। কোনো দুর্বৃত্ত যেন দলে ঢুকতে না পারে, তা খেয়াল রাখতে হবে। যারা জীবনবাজি রেখে গত ১৭ বছর সংগ্রাম করেছে তারা যেন বিজয়ের স্রোতে হারিয়ে না যায়, আমরা তাদের মনে রাখব।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার রিংকু, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি শহিদউল্ল্যা মোল্ল্যা, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল মাষ্টার, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার ছগির।

 

এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল করিম দেওয়ান, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জহির আহমেদ খান, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন, সাবেক ইউপি সদস্য আবু সায়েম, উপজেলা যুবদল নেতা ইদ্রিস আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা যুবদলের সাবেক সদস্য হাসানুল কিবরিয়া তপন, ছাত্রদল নেতা নাদিম ভূইয়া, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর