
মো: তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস বিরোধী,নারী ও শিশু নির্যাতন দমন ও কিশোর গ্যাং ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার (২৭ জানুয়ারী ) দুপুরে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ও ছেংগারচর ডীগ্রী কলেজ মাঠে আলোচনা শেষে এই ৱ্যালী অনুষ্ঠিত হয় ৷ ৱ্যালীটি ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় হতে বেরহয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর ডীগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয় ৷
এ সময় বক্তব্যদেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল হক ৷
তিনি বলেন,মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। পুলিশ জনগণের পাশে আছে। যে কোন প্রয়োজনে বা যে কোন মাদক ব্যবসায়ীদের তথ্য সরাসরি আমাদেরকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্কুল কলেজের ছাত্র- ছাত্রীদের উদ্যােশ্যে ওসি মো: রবিউল হক বলেন, তোমরা মোবাইল ফোন ব্যবহার করবানা পড়ার সময় পড়া এবং খেলাদুলার সময় খেলাদুলা করবা এবং তোমাদের শিক্ষকদের উপদেশ মতো চলবা তাহলেই তোমরা লেখা-পড়াকরে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের কাঙ্খিত লক্ষে পৌছতে পারবা ৷ আর তোমরা মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস বিরোধী,নারী ও শিশু নির্যাতন,কিশোর গ্যাং ইভটিজিং মূলক কর্মকান্ড থেকে দুরে থাকবা তাহলেই তোমরা তোমাদের স্বপ্ন পুরন করতে পারবা ৷
এ সময় ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেনজির আহমেদ মুন্সিসহ ছেংগারচর ডীগ্রী কলেজের শিক্ষক বৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷