1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে  রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার নওগাঁ

 

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের আয়োজনে “স্মার্ট ফোন ও মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে বই পড়ার বিকল্প নাই” শীর্ষক রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২২ জানুয়ারি বুধবার দিনব্যাপী অনুষ্ঠানমালায় “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই” পাঠাগারের ডাক সম্বলিত লিফলেট বিতরণ ও প্রচার অভিযান, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গালর্স গাইড, স্কাউট, তরুণ প্রজন্ম, লেখক, নাট্যকার, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় পাঠাগার মিলনায়তনে মিলিত হয়। তার আগে ৮টি বিদ্যালয়ের বাছাইকৃত মোট ৩২ জন শিক্ষার্থী “স্মার্ট ফোন বই পড়ার অন্তরায়” শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে সাংবাদিক ও গ্রন্থাগারিক লিয়াকত আলী বাবলু এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. লোকনুজ্জামান আহাম্মেদ। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই প্রতিনিধি কায়েশ উদ্দীন, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্র পরিচালক ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আশরাফুল নয়ন, মহাদেবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন লায়লা, শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজান বৃষ্টি, কৃষি ও কারিগরি কলেজের প্রশিক্ষক মুন্নুর রহমান, নওগাঁ জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইন্সট্রাক্টর (কম্পিউটার) কর্মকর্তা মো: জুলহাজ্ব উদ্দিন, পাঠক আহসান হাবিব, জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী অলিফ আল মুকসিত, দ্বিতীয় স্থান অধিকার করে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী সাইমা আনিলা এবং তৃতীয় স্থান অধিকার করে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোছা: সাম্মি আকতার শাপলা। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তার মধ্যে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়, ভোকেশনাল ইসলামিয়া আলীম মাদ্রাসা, ভোকেশনাল হাইস্কুল, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর সায়েন্স একাডেমি। উল্লেখ্য যে, উল্লেখিত পাঠাগারের পাঠক ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী লাবিবা খাতুন লিসা অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারীদের ফুল দিয়ে বরণ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর