1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মুন্সিগঞ্জে আসামী ধরতে নদীতে পুলিশের অভিযান দুপক্ষের গুলি

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মুন্সিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরের সীমানাঘেষা মেঘনা নদীতে অবৈধ মাটি-বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আসামি ধরতে অভিযান পরিচালনা করেছে সদর থানা পুলিশ।

এসময় একাধিক ডাকাতি মামলার আসামি জহির ইসলাম। ওরফে কানা জহিরের সাথে পুলিশের গুলি বিনিময় হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন জহিরের সহযোগী মাসুদ।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম অভিযান ও গুলি বিনিময়ের তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ শনিবার বিকাল ৪টার দিকে সদরের আধারা ইউনিয়নের কালিরচর এলাকায় সড়ক ও নদীপথে অভিযানে যায় পুলিশের পৃথক দুইটি টিম। এসময় কালিরচর এলাকায় জনৈক বাচ্চু মেম্বারের বাড়ির পাশে নদীতে আকস্মিকভাবে জহির ইসলাম ওরফে কানা জহিরের স্পিডবোটটি পুলিশের স্পিডবোটের মুখোমুখি হয়ে যায়।

ওসি জানান, পুলিশের স্পিডবোট লক্ষ্য করে শটগান দিয়ে ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে কানা জহির। পুলিশও পাল্টা ৪ রাউন্ড গুলি চালায়। এসময় জহিরের সাথে স্পিডবোটে থাকা একজন গুলিবিদ্ধ হন। এরপর প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত জহিরের স্পিডবোটটিকে ধাওয়া করে পুলিশ। কিন্তু জহির পদ্মার শাখা নদী হয়ে হাসাইল এলাকার দিকে চলে গেলে তাকে ধরা যায়নি।

ওসি বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা যায়নি।

এদিকে স্থানীয়দের কাছ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ ব্যক্তি হলেন- জহিরের সহযোগী বাংলাবাজার ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মাসুদ শিকদার।

ওসি আরও জানান, অভিযানের সময় ৪ টি ককটেল, ১ রাউন্ড গুলি, কুড়াল ও স্পিডবোট জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর