
মো: তুহিন ফয়েজ , স্থানীয় সরকার (এলজিইডি) চট্রগ্রাম বিভাগের গুরুত্বপূর্ন উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রসস্থকরন ও শক্তিশলী করন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার হতে এখলাছপুর পর্যন্ত প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে মোট ১২ কিলোমিটার দৈর্ঘ রাস্তা ১৮ ফিট প্রসস্ত করন কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ( ie me jv ) এর বিরুদ্ধে। নিয়ম না মেনে খননযন্ত্র দিয়ে কৃষকদের ফসলি জমি থেকে জোর করে মাটি কেটে রাস্তায় ফেলছে এতে বাধা দিতে গেলে মারধরকরার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ কৃষকদের। এ বিষয়ে ভুক্তভোগীরা স্থানীয় সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন।
উপজেলার কলাকান্দ ইউনিয়নের বাহেরচর মৌজার ২৬৮ নং খতিয়ানের ৩০৫ দাগের জমির মালিক বাচ্চু মিয়ার ছেলে সলিম উল্লা সরকার,অকিল সরকার,কাজী আলী আব্বাসের ছেলে কাজী গোলাম মোস্তফা, মেয়ে কাজী আমিরা খাতুন,মৃত আহম্মদ উল্লাহ সরকারের ছেলে গোলাম রাব্বানী সরকার,ইউসুফ সরকারের ছেলে ইসমাইল সরকারসহ বাহেরচর মৌজার ৩০৪,৩০৬,৩০৭ দাগের জমির মালিকরা সহ ভূক্তভোগীরা সাংবাদিকদের জানান একোয়ারকৃত জায়গার বাইরে অন্যায়ভাবে আমাদের ফসলী জমির মাটি কেটে রাস্তায় ফালানো হচ্ছে আমরা যাতে আমাদের জমির ক্ষতিপূরন পাইতেপারি এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি ৷
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: মনির হোসেন খান জানান, একোয়ারকৃত জায়গার বাইরে থেকে ১ ফিটের ভিতর থেকে মাটি আনতে পারে এতে কভার না হলে ঠিকাদার প্রতিষ্ঠান অন্য জায়গা থোকে মাটি এনে ভরাট করবে কিন্তু ১ ফিটের বাইরে যাওয়ার সুযোগ নাই মাটি আনতে হলে জমির মালিকদের সাথে ফয়সালা করে আনতে পারে কিন্তু জমির মালিকরা মাটি না দিলে তাদের ক্ষতিকরে তাদের জমি থেকে মাটি আনা যাবে না ৷ আর রাস্তার কাজের গুনগত মানের বিষয়ে আমরা সার্ক্ষনিক খোজখবর নিচ্ছি যাতে নিয়ম তান্ত্রিকভাবেই কাজ হয় ৷
স্থানীয়দের দাবি সরকারের একোয়ারকৃত জায়গার উপর দিয়ে যেনো রাস্তার কাজ করা হয় এবং ব্যক্তি মালিনাকাধীন জমি থেকে যে সকল জমির মাটি কেটে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সে সকল জমির ক্ষতিপূরন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও দাবী জানান তারা ৷
ফসলি জমির মাটি কেটে নেওয়ার বিষয়ে জানার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টাকরে কাউকে পাওয়া যায়নি ৷
কৃষকদের ক্ষতিপূরন পাওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, সরকারী নিয়ম তান্রীকভাবেই রাস্তার কাজ হবে কোন অনিয়ম হলে অভিযোগের ভিক্তিতে অবশ্যই যাচাই-বাচাই করে ব্যবস্থা নেওয়া হবে ৷ সুতরাং অনিয়ম করার কোন সুযোগ নাই ৷