
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়রের পূর্ব সদরদী গ্রামের আব্দুল ওয়াদুদ মাস্টার ইসলামিক কিন্ডারগার্টেন এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দিন ব্যাপী প্রতিষ্ঠানটির সভাপতি
মোঃ জাহিদ শিকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক,এ,টি,এম,ফরহাদ নান্নুর সঞ্চালনায়
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফে অনূর্ধ্ব – ১৭ জাতীয় ফুটবল কমিটির সদস্য,বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ,এ,এম,মুজাহিদ বেগ,বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ তহিদুল ইসলাম,সহকারি উপজেলা শিক্ষা অফিসার ভাঙ্গা,মোঃ হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ভাঙ্গা,মোঃ হেমায়েত হোসেন মিয়া,প্রধান শিক্ষক,পুর্বসদরদী উচ্চ বিদ্যালয়,মোঃ মাহাবুবুর রহমান,প্রভাষক,ভাঙ্গা মহিলা কলেজ,সাংবাদিক ছরোয়ার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দুসহ এলাকার সুধীজনেরা।