1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আ’লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতাদের তদবির

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৩ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতারা তদবির করেছেন বলে জানা গেছে।

উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি লাক মিয়াকে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে আড়াইহাজার থেকে ঢাকার গুলশানের বাসায় যাওয়ার সময় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতু এলাকা থেকে তাঁকে আটক করা হয়। লাক মিয়াকে আড়াইহাজার থানায় আনার পর থেকে স্থানীয় বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের একাংশ তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করেছেন বলে পুলিশের একটি সূত্র থেকে খবর পাওয়া যায়।

গ্রেপ্তার লাক মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে ও ভাই ভাই স্পিনিং মিলের স্বত্ত্বাধিকারী।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ইউপি চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দু’টি মামলা রয়েছে। এসব মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত রিমান্ড শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লাক মিয়া পর পর তিন বার ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলায় একজন প্রভাবশালী শিল্পপতি ও আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও ইউপি চেয়ারম্যান লাক মিয়া এলাকায় অবস্থান করেছিলেন। নিয়মিত ইউনিয়ন পরিষদে তাঁর স্বাভাবিক কার্যক্রম চালিয়েছেন। মঙ্গলবার বিকেলে এলাকা থেকে তার গুলশানের বাসায় যাওয়ার জন্য রওয়ানা হন। পথে কাঞ্চন সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, লাক মিয়াকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর