1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ঢাকা, বাংলাদেশ: বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশন সচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে দেবে অতুলনীয় অভিজ্ঞতা।

‘অপো এ৫ প্রো’ -এর আরেকটি অন্যতম আকর্ষণ হলো এর ফাইবারগ্লাস লেদার ব্যাক প্যানেল। এর ফলে এই ফোন হাতে নিলে লেদারের মসৃণ অনুভূতি পাওয়া যাবে ও স্বাচ্ছন্দ্যের সাথে কোথাও রাখা যাবে। বিশেষত অলিভ গ্রিন রঙ স্মার্টফোনের সৌন্দর্য ও আভিজাত্য ফুটিয়ে তুলতে সক্ষম। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হারমেস, ডিওর, গুচি, ও সেলিন বিলাসিতার প্রতীক হিসেবে অলিভ গ্রিন শেড বা আবহটি ব্যবহার করে থাকে। ‘অপো এ৫ প্রো’ -তে তাই এই রঙটি যুক্ত করায়, তা প্রযুক্তির সক্ষমতার সঙ্গে নান্দনিক আবেদনও ফুটিয়ে তুলছে।

স্মার্টফোনটির নকশায় আরও একটি বিশেষ সংযোজন হলো এর সোনালি ক্যামেরা রিং। এটি ডিভাইসটি আরও রাজকীয় রূপ দিয়েছে। এছাড়া- ক্যামেরা মডিউলটি ফোনের ডিজাইনের সাথে নিখুঁতভাবে মানানসই হওয়ায়, কার্যকারিতা ও নান্দনিকতার দারুণ ভারসাম্য থাকছে। এতে ডিভাইসের ব্যবহারে কিংবা নান্দনিক ডিজাইন কোনোভাবেই ম্লান হচ্ছে না।

‘অপো এ৫ প্রো’ -তে ব্যবহার করা হয়েছে মোকা ব্রাউন, যা উষ্ণতা ও আভিজাত্যের প্রতীক। এই রঙটি প্যানটোন® ২০২৫ সালের কালার অব দ্য ইয়ার হিসেবেও নির্বাচিত হয়েছে, যা কি না সমসাময়িক ট্রেন্ডের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই সমৃদ্ধ ও আকর্ষণীয় রঙ ‘অপো এ৫ প্রো’-কে শুধুমাত্র একটি স্মার্টফোন নয়, বরং এক অনন্য স্টাইল স্টেটমেন্টে পরিণত করেছে। তাই যেসব গ্রাহকরা ডিভাইসের ডিজাইনের নান্দনিকতার ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে, তাদের জন্য ‘অপো এ৫ প্রো’ স্টাইল ও ব্যবহার উপযোগিতায় হতে পারে সেরা পছন্দ।

‘অপো এ৫ প্রো’ কেবল একটি প্রযুক্তিগত ডিভাইসই নয়, এটি ব্যক্তিগত রুচি, বিলাসিতা ও উদ্ভাবনের এক অনন্য প্রতিফলন। এর ফাইবারগ্লাস লেদার ব্যাক প্যানেল, সোনালি ক্যামেরা রিং এবং দৃষ্টিনন্দন রঙের বৈচিত্র্য এটিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে ভিন্ন করে তুলেছে। অলিভ গ্রিন কিংবা মোকা ব্রাউন—যে রঙই হোক না কেন, ‘অপো এ৫ প্রো’ প্রযুক্তি ও ফ্যাশনের মিশ্রণে ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। নতুনত্ব ও আভিজাত্যের সম্মিলনে তৈরি এই ডিভাইস শুধু পারফরম্যান্সেই নয়, ডিজাইনেও দিচ্ছে নতুন মাত্রা। তাই অপোর নতুন এই স্মার্টফোন একটি অসাধারণ প্রযুক্তি পণ্যের পাশাপাশি লাইফস্টাইলেরও বাহক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর