1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:০৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাইনিজ কুড়াল তুমি কার? ভাঙ্গায়  দু,পক্ষের  সংঘর্ষে- আহত- ১৫,

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আউড়া মাঠ এলাকায় চাইনিজ  কুড়ালের মালিকানা নিয়ে মামাতো ও ফুপাতো ভাইয়ের শুরু হয় দ্বন্দ্ব। দু,পক্ষে জড়িয়ে পড়ে গ্রামের দুটি দল। এ নিয়ে দু,দলের  মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এবং মঙ্গলবারও চলা সংঘর্ষে এলাকায় পরিনত হয় রনক্ষেত্রে। সংঘর্ষে 

আহতরা হল শফিক মাতুব্বর (৫০),সরোয়ার মাতুব্বর(৬২), 

আইয়ুব মাতুব্বর(৫৫),

মাসুদ মাতুব্বর(৪২), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতব্বর(১৮), নার্গিস বেগম(৩০), মরিয়ম বেগম(৩০), সিদ্দিক শেখ(৫৫), সোহেল(২৪) ও  শুকুরআলী (৩৫)। বাকি আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, পূর্বসদরদী  আউড়ামাঠ গ্রামের সম্পর্কীয় মামাতো  ভাই সুমন ও ফুফাতো ভাই রাব্বি গত ৬ মাস আগে তারা দুইজন  মিলে  একটি চাইনিজ কুড়াল কিনে। সোমবার রাতে সুমন রাব্বির নিকট চাইনিজ কুড়াল চাইলে এতে রাব্বি চাইনিজ কুড়াল দিতে অপারগতা প্রকাশ করে  এটি তার নিজের কুড়াল বলে দাবি করে। এই নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাদের  মধ্যে হাতাহাতি হয়। পরে গ্রামবাসী দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও গ্রামবাসী দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের নারী-পুরুষ সহ ১৫ জন লোক আহত হয়। রাতে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) ওসি ইন্দ্রজিৎ মল্লিক জানান, এবিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

০১৭৩১৭১১৯৪৭

০৩.০৩.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর