1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দেওয়ানগঞ্জে বিশ্ব নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পঠিত

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নারী দিবস উপলক্ষে উন্নয়ন সংঘের সিডস প্রকল্প ও ইএসডিও র স্বপ্ন প্রকল্পের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন হতে র্যালি বের হয়ে কাউনিয়ারচর বাজারের বিভিন্ন গলি ও রাস্তার মেইন মেইন মোড় গুলো প্রদক্ষিণ শেষে আবারও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: ফরিদুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ করিম জীবন, উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো: রোকন মিয়া, ইএসডিও এর ইউনিয়ন সুপারভাইজার জাহিদ হাসান। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের  অন্যন্য সদস্য বৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ স্বপ্ন কর্মী গন ও সিডস প্রকল্পের সংলাপ কেন্দ্রের কিশোরী গণ।

নারীর কর্মের মজুরি বৈষম্য উল্লেখ করে বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির জন্য সম্পত্তিতে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করা ও কাজের ক্ষেত্রে মজুরি বৈষম্য দূর করা, তৃণমূল পর্যায়ের নারীদের উন্নয়নে কাজ করা দরকার। সভায় নারী উন্নয়নে অনেকটা এগিয়ে গেলেও নারীর টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় বিজ্ঞানভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ, প্রযুক্তি ও উদ্ভাবনে সুযোগ তৈরি, প্রবেশাধিকার, সক্ষমতা তৈরি ও ক্ষমতায়ন করার উপর গুরুত্বারোপ করা হয়।

চেয়ারম্যান মো: আজিজুর রহমান বলেন- আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার ও সুযোগ রয়েছে, তেমনি প্রতিটি কাজে কর্মে নারীদের সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া, নারীদের দারিদ্রতা দূরীকরণ, সন্তানের অভিভাবকত্বসহ নারী-পুরুষের সমতা আনয়নে নারী-পুরুষ সকলের সত্যিকারের মানসিকতার পরিবর্তন এনে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর