1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৩৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণের অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি:

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত সাব্বির, স্থানীয় ইউপি আকরাম হোসেনসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১২জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
( ৯ মার্চ) রবিবার রাতে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী হাজীগঞ্জ উপজেলাধীন সাদ্রা গ্রামের স্থায়ীবাসিন্দা। সে ওই এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী। সাব্বির নামে এক কিশোর তাকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এসব কর্মকান্ডে সহযোগিতা করত সাব্বিরের সহযোগী বেশ কয়েকজন কিশোর। ভুক্তভোগী কিশোরী প্রেম প্রত্যাখ্যান করায় সাব্বির তাকে অপহরণের হুমকি দেয়। হুমকির পর থেকে ওই কিশোরী তার মামার বাড়ি কাঁশারা গ্রামে আশ্রয় নেয়। ঘটনার দিন রাতে সবাই যখন মসজিদে নামাজ পড়তে যায়। ওই সুযোগে সাব্বিরসহ বেশ কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে কিশোরীর মামার বসত বিল্ডিং এ এসে হামলা করে। পরে তারা কিশোরীর পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে টেনে-হিঁচড়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

অপহরনের শিকার কিশোরীর নানা সহিদ উল্যাহ জানান, বিশাল বড় বড় রামদা, ছুরি, অস্ত্র-সস্ত্র নিয়ে সাব্বিরসহ তার সহযোগীরা ১৫ থেকে ২০ জন এসে আমাদের সবাইকে অস্ত্র ধরে আমার নাতনিকে তুলে নিয়ে যায়।

ঘটনারপর থেকে কাঁশারা গ্রামের হায়দার আলী সর্দারের ছেলে অভিযুক্ত সাব্বির তার নিজ গ্রাম থেকে উধাও হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেনকে এলাকায় পাওয়া যায়নি, তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম সোমবার বিকেলে এ প্রতিবেদককে বলেন, কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর