1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৩৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বগুড়ায় যুবলীগ নেতা মতিনের ১৩ বছরের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

বগুড়া শহর যুবলীগের সাবেক নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারের ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার দুটি ধারায় তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরের দিকে বগুড়ার স্পেশাল জজ মো. শহিদুল্লাহ এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাডভোকেট এস এম আবুল কালাম আজাদ।

রায়ের একটি ধারায় তিন বছর ও অপর ধারায় ১০ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ২৮ লক্ষাধিক টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়াও জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়

মতিন সরকার পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মতিন সরকার বগুড়ার চকসূত্রাপুর এলাকাল মজিবর রহমানের ছেলে এবং আলোচিত তুফান সরকারের ভাই।

জানা যায়, ২০১৯ সালে দুদক বগুড়া কার্যালয় থেকে মতিন সরকারকে সম্পদ বিবরণী দাখিলের জন্য বলা হয়। সম্পদ বিবরণী দাখিল করলে তদন্ত শুরু করে দুদক। তদন্ত করতে গিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেলে দুদকের তৎকালীন সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মতিন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দুদকের পিপি অ্যাডভোকেট এস এম আবুল কালাম আজাদ বলেন, মতিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় দুটি ধারার মধ্যে একটিতে ১০ বছর আরেকটিতে ৩ বছরের সাজা হয়েছে। এছাড়া ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর