1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বোয়ালমারীতে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের এক গ্রামে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার(১২ মার্চ) ওই শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার(১১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে সাত বছরের মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বুধই শেখ (৬০) নামের এক বৃদ্ধ। তখন বাচ্চাটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে বুধই শেখ পালিয়ে যান।
এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. শাহীন মোল্লা জানান, বুধই শেখ একজন লম্পট প্রকৃতির লোক। তিনি এর আগেও এমন ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন। তবে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বারবার অপরাধ করে পার পেয়ে যান।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে বুধই শেখসহ চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর