1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ঢাকা-মাওয়া সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৩৮ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু

লৌহজং মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সড়কে মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ২০১৯ সালের ১৭ জানুয়ারি মো. অন্তর নামে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ ঘটনায় সে সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে। এর প্রেক্ষিতে তখন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদ্মা সেতু কর্তৃপক্ষ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-মাওয়া সড়কে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, আগামী জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও তিন বছরেও ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। তাই পদ্মা সেতু উদ্বোধনের আগে ফুটওভার ব্রিজ নির্মাণের বাস্তবায়ন চাই। তিনি আরও বলেন, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা রাস্তা পারাপার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নাসির খান জানান, ফুটওভার ব্রিজ না থাকায় দুই-তিন কিলোমিটার ঘুরে বিদ্যালয়ে প্রায় দুইশ শিক্ষার্থীকে যাতায়াত করতে হচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে আমরা বিদ্যালয়ের সামনের সড়কে ফুটওভার ব্রিজ দেখতে চাই।

নিহত শিক্ষার্থী অন্তরের মা পাখি আক্তার বলেন, আমার সন্তানের মতো আর যেন কারো মায়ের সন্তানের এ রকম মর্মান্তিক মৃত্যু না হয়। তাই আমিও চাই বিদ্যালয়ের সামনের সড়কে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হোক।

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকেরা বলেন, আজ শুধু মানববন্ধন করেছি, পদ্মা সেতু উদ্বোধনের আগে ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, বিদ্যালয়টির সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়ে যৌক্তিকতা যাচাইকরণে সড়ক ও জনপথ বিভাগ ও পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলবো।#

ফৌজি হাসান খান রিকু

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

১৯-০৫-২০২২

০১৭১১৯৪৪০৯৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর