1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দুঃসময়ে ছেড়ে গেছে সবাই, মৃত্যুপথযাত্রী বাবাকে বাঁচাতে একাই লড়ছে ১০ বছরের শিশু!

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মাত্র ১০ বছরের এক শিশু পিতার জীবন বাঁচাতে একাই লড়াই করে যাচ্ছে। হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা বাবার চিকিৎসার জন্য কেউ পাশে নেই, এমনকি মা-ও সন্তানকে হাসপাতালে ফেলে রেখে চলে গেছেন। টানা ৪৯ দিন ধরে শিশু সাইম একাই তার বাবার পাশে রয়েছে, চিকিৎসার খরচের জন্য সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানাচ্ছে।

সাইমের বাবা কুমিল্লার হোমনা থানার রঘুনাথপুর গ্রামের ট্রাক চালক নাসির এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু এই সংকটময় মুহূর্তে পরিবারের অন্য কেউ পাশে নেই। অসুস্থ স্বামী ও সন্তানকে ফেলে মা চলে গেছেন, আত্মীয়স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছেন।

সাইমের কথায়, “আমার আব্বুরে দেখার কেউ নাই, আমার আম্মুও চইলা গেছে। আগে আব্বু দোকান থেকে ১০ টাকা আনতো, এখন এক টাকাও নাই। ডাক্তাররা বলতেছে, বাঁচবে না, না হয় অন্য হাসপাতালে নিয়া যান।”

নাসিরের বড় ভাই এবং আত্মীয়রা কেউই তার দায়িত্ব নিতে আগ্রহী নন। তিন শতক জমির মালিকানা নিয়ে ভাইবোনদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। কেউ বলছেন, বড় ভাই দায়িত্ব নেবেন, কেউ বা বলছেন, ফুফুরা দেখবে। কিন্তু বাস্তবে কেউই হাসপাতালে এসে দায়িত্ব নিচ্ছেন না।

এই কঠিন সময়ে সাইমের পাশে দাঁড়িয়েছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। সংগঠনটির এক সদস্য জানান, “শিশুটি এতদিন ধরে বাবার পাশে রয়েছে, অথচ তার মৌলিক অধিকার কেউ দেখছে না। আমরা তার পাশে থাকবো, তার শিক্ষা ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে সহায়তা করবো।”

যে নাসিরের উপার্জনে এতদিন পরিবার চলেছে, সেই নাসিরই এখন হাসপাতালের বিছানায় নিরূপায়। স্ত্রী, আত্মীয়-স্বজন সবাই তাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু একমাত্র ছেলে সাইম এখনো বাবার হাত ছাড়েনি। শিশুটি বলছে, “আমার আব্বুরে যদি কেউ সাহায্য করতো, তাহলে আব্বু সুস্থ হইতো।”

এখন প্রশ্ন, সমাজ কি এ শিশুটির লড়াইয়ে তার পাশে দাঁড়াবে? নাকি সাইমকে একাই বাবাকে হারানোর বাস্তবতার মুখোমুখি হতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর