1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ 

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

 মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা( ফরিদপুর)  ফরিদপুরের ভাঙ্গায় যুথি আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরেেদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল রাতে  উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের কৃষক জামাল শেখের মেয়ে। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, যুথি এক সময় স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করলেও বেশ কিছুদিন যাবৎ পড়াশোনা বন্ধ করেছে। গতকাল  বিকেলে যুথি তার মায়ের সাথে সদরপুর মার্কেটে ঈদের কেনাকাটা করে বাড়ী ফিরে আসে। বাড়িতে এসে ইফতার করে নামাজ পড়ে। রাত ৯টার দিকে যুথির ছোট ভাই রায়হান তার রুমে গিয়ে  শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলতে দেখে চিৎকার করে।এ সময় বাড়ির লোকজন এগিয়ে এসে সবাই মিলে তার ঝুলন্ত দেহ নামায়। পরে বাড়ির লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে  সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ  তার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: রিফাত উদ্দিন জানান  কিশোরীর মরদেহ উদ্ধার করে মরদেহটি  ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের  রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। 

মোঃ সরোয়ার হোসেন 

২৪.০৩.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর