1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৫৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নাটোরে পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

নাটোরের সদর উপজেলার কান্দিভিটুয়া এলাকার একটি পুকুর থেকে মাছ ধরতে গিয়ে চারটি শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সদর হাসপাতালের সামনে তালাবঘাট পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় দুই যুবক ওই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বড়শি পানির নিচে আটকে গেলে সেটি ছাড়াতে পানিতে নামেন। এ সময় তারা দেখতে পান, একটি কম্বল বড়শির সাথে জড়িয়ে আছে। সেটি খুলতেই অস্ত্রগুলো বেরিয়ে আসে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে— চারটি শটগান, একটি দোনালা বন্দুক ও একটি এয়ারগান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রগুলো জব্দ করে। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নামিয়ে পুরো পুকুর তল্লাশি করা হয়।

পুলিশ জানিয়েছে, পুরো পুকুরের পানি সেচে শনিবার (২৯ মার্চ) আরও অস্ত্র উদ্ধারের অভিযান চালানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং অস্ত্রগুলোর উৎস খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর