1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের একটি ফিসারী নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দে এখলাছপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে কবির হোসেনের উপর এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার বিকাল ৪ টায় এখলাছপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে এখলাছপুর বাজার হয়ে বেরীবাঁধ প্রদক্ষিণ করে কালিতলা এসে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগান তোলেন মিছিলকারীরা।
পরে কালিতলা বেরীবাঁধের উপর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুর উপস্থাপনায় বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামান, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা, ছেংগারচর পৌর যুবদলের সদস্য আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজি, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি নেতা খসরু মিয়া, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আল ইমরান সায়মন, এখলাছপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মামুন আতিক প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কবির হোসেন বেপারীর উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা আমাদের উপরেই হয়েছে। সুতরাং এর সুষ্ঠ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবেই। যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।
বক্তারা আরো বলেন, মতলবে আমরা আলহাজ্ব ড. জালাল উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ। কেউ যদি কোন অশান্তি করতে চায় তাহলে কঠোরভাবে প্রতিহত করা হবে। কোনরকম অশান্তি সৃষ্টি করতে চাইলে কোন ছাড় দেওয়া হবে না, তাদেরকে ফ্যাসিবাদী হিসেবে ধরা হবে। সুতরাং বিএনপি নেতা কবির হোসেন একা নয়, আমরা সবাই আছি তার সাথে। যেকোন অপশক্তির কালো হাত ভেঙ্গে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর