1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে রাতের আঁধারে ফিসারীর ১২ লাখ টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ : সংঘর্ষে বিএনপি নেতা আহত

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে রাতের আঁধারে মৎস্য বরোপিটের (ফিসারী) মাছ ধরে নেওয়ার সময় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে এখলাছপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারী গণপিটুনিতে আহত হন। এছাড়াও ওই ফিসারীতে মৎস্যচাষী জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে জামাল উদ্দিন (৫০) আহত হয়েছেন।
রবিবার রাত ৩ টার সময় এ ঘটনা ঘটলে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। বড়ইকান্দি গ্রামের ফিসারীতে মাছ চাষী জামাল উদ্দিনের অভিযোগে বিবাদী করা হয় দক্ষিণ এখলাছপুর গ্রামের বাখর আলী বেপারীর ছেলে মোঃ কবির হোসেন (৫২), লালমিয়া ভুইয়ার ছেলে মোঃ মুক্তার হোসেন (৩৫), হেলাল উদ্দিন প্রধানের ছেলে মোঃ রাজিব প্রধান (৩৫) ও ফতেহ আলী মোল্লার ছেলে মোঃ আলম (৩৬) সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন।
জামাল উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা- বড়ইকান্দি সাকিনে তার পৈর্তৃক মালিকানা জায়গা সংলগ্ন (পয়স্তিকৃত) পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জলাশয়ে দীর্ঘ ৩৫ বৎসর যাবত বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে শান্তিপূর্ন ভাবে ভোগদখলে আছেন। বিবাদীরা উক্ত জলাশয়ের মাছ বিভিন্ন ভাবে অজ্ঞাতনামা দুষ্টু প্রকৃতির লোকজন সাথে নিয়া রাতের আধারে এমনকি দিনেও জোরপূর্বক মাছ ধরিয়া নিয়া বাদীর ক্ষতি সাধন করে আসছে। বিবাদীদের এই ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ বা বাধা নিষেধ করলে, বাদীর বাধা নিষেধ না উপেক্ষা করে বাদীকে বিভিন্ন হুমকি ধামকি সহ মারধর করে। বিবাদীদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে স্থানীয় ভাবে বহুবার সালিশ বৈঠক সহ অত্র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাদী জামাল উদ্দিন। বিবাদীরা কারো কোন বাধা নিষেধ না মেনে বাদীর জলাশয়ের মাছ ধরে নিয়াদে ক্ষতি সাধন করতে থাকে।
তারই ধারাবাহিকতায় রবিবার রাতে বিবাদীরা সহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোকজন নিয়ে মাছ ধরার জাল দিয়ে ওই ফিসারীর মাছ জোরপূর্বক ধরিয়া নেওয়ার সময় বাদী ঘটনাস্থলে বিবাদীদেরকে দেখতে পেয়ে বাধা নিষেধ করলে, সকল বিবাদীরা তাকে এলোপাথারী ভাবে কিলুঘুষি মেরে বাদীর শরীরের বিভিন্নস্থানে জখম করে মাটিতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে আশপাশ থেকে লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে সকল বিবাদীরা সহ অজ্ঞাতনামা বিবাদীরা অজ্ঞাতনামা ট্রলিগাড়ী যোগে ঘটনাস্থল থেকে জলাশয়ের ধরা মাছ নিয়ে, বাদীকে প্রাননাশের হুমকি ধামকি দিয়া দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। তবে বিবাদীদের নিজস্ব মাছ ধরার জালটি নিতে ব্যর্থ হয়। বিবাদীরা ঘটনার তারিখ ও সময় আমার জলাশয়ের মাছ জোরপূর্বক ধরে নিয়ে আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষতি সাধণ করে।
বাদী জামাল উদ্দিন বলেন, ফিসারীটি জহিরাবাদ ইউনিয়নের শেষ সীমানায় পরায় এখলাছপুরের কবির হোসেন গং অবৈধভাবে ভোগদখল করতে চায়। আমার বাড়ি জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে, ফিসারীও আমাদের গ্রামে পড়ছে। আমার বাপ-দাদার কাছ থেকে পাউবো একোয়ার করে নিয়ে যায়। পরবর্তীতে আমার লিজ নিয়ে উক্ত ফিসারী ভোগদখল করে আসছি। কিন্তু কবির বেপারী ও তার লোকজন রাতের আঁধারে আমার মাছ ধরে লুট করে নিয়ে যায়। আমি বুজতে পেরে পাহাড়া বসিয়েছি। কবির বেপারী তার লোকজনকে নিয়ে রাতে মাছ ধরে লুট করার সময় চোর চোর বলে ডাক চিৎকার দিলে তিনি গণপিটুনির শিকার হন। তারা গত কয়েকদিনে আমার ফিসারী থেকে প্রায় ১২ লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, কবির হোসেন এর আগে কয়েকবার এই ফিসারী দখলের চেষ্টা করেছে। তার বিরুদ্ধে কিছুদিন আগেও থানায় সাধারণ ডায়েরি হয়েছিল। ঐ সময় সে আর এই ফিসারীনিয়ে আর কোন ঝামেলা করবে না এমন স্বীকারউক্তি দিলে জামাল উদ্দিন মিয়াজি আপোষ মীমাংসায় আসলে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয় ৷
রবিবার ভোর রাতে কবির হোসেন পুনরায় পূর্বপরিকল্পিতভাবে তার লোকজন নিয়ে রাতের আঁধারে ঐ ফিসারীতে মাছ ধরতে গেলে লোকজন খবর পেয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছেন বলে শুনিছি ৷

এব্যাপারে জানার জন্য জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মো: সেলিম মিয়ার মোবাইলে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি ৷

আহত কবির হোসেন বেপারীর ছেলে সাবিক বলেন, গভীর রাতে আমার বাবার ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাবাকে তারা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। পরে তাকে উদ্ধার করে মতলব হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এ ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ হয়েছে। একজন আটক আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর