
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রামের সহযোগিতায় ই-কোর্ট (জেনারেল সার্টিফিকেট আদালত) ফ্রেমওয়ার্কের লাইভ কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার এর সচিব জাহেদা পারভিন।
তিনি বলেন, আমরা অনেকটাই প্রযুক্তিনির্ভর জায়গাতে চলে আসছি। আমাদের এই প্রযুক্তি সঠিক কাজে ব্যাবহার করতে হবে। প্রযুক্তির সঠিক ব্যাবহারের ফলে দেশে উন্নয়নের প্রসার ঘটবে।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এর অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম, এটুআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ভূঞা।
কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকতসহ সদর উপজেলার অন্যান্য স্টাফগণ।
এসময় ডকুমেন্টারি উপস্থাপন করেন সিনিয়র সহকারি সচিব এবং এটুআই এর কনসালটেন্ট মাসুদ রানা।