1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ইংল্যান্ডের ক্যামব্রিজের কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হলেন সিলেটের আকমল হোসেন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ইফতিয়াজ সুমন

বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান আকমল হোসেন সম্প্রতি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরের ঐতিহ্যবাহী কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এটি এক গর্বিত অর্জন।

সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তাকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শুভাকাঙ্ক্ষী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ব্যক্তি জীবনে আকমল হোসেন একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী। তিনি আগামী দিনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করছেন।

আকমল হোসেনের এই নিয়োগ শুধু তার নয়, বরং বাংলাদেশের জন্যও এক সম্মানজনক অর্জন। কারণ, ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতিতে প্রতিষ্ঠিত কটন ফুটবল ক্লাবটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি স্থানীয় ফুটবল উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে।

ক্লাবের বর্তমান কমিটিতে
• প্যাট্রিক এডওয়ার্ডস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ (অস্থায়ী)
• আর্থার মেডোজ ভাইস চেয়ারম্যান ও শিশু কল্যাণ কর্মকর্তা
• এবং আকমল হোসেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক প্রতিক্রিয়ায় আকমল হোসেন বলেন,

“আমি বর্তমানে ইংল্যান্ডে একটি স্থানীয় ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে কাজ করছি, যেখানে ফুটবল প্রশাসন, উন্নয়ন এবং গ্রাসরুট কার্যক্রমে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি। আমি একটি বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছি, যার মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানো সম্ভব।”

তিনি আরও বলেন,

“যুক্তরাজ্যের ফুটবল কাঠামোর অভিজ্ঞতা ও কৌশলকে বাংলাদেশের প্রেক্ষাপটে সফলভাবে প্রয়োগ করা সম্ভব। সুযোগ পেলে আমি বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে আমি প্রস্তুত।”

এই অর্জনের মাধ্যমে আকমল হোসেন শুধু সিলেট নয়, বরং পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার উদ্যোগ ও নেতৃত্বে বাংলাদেশে গ্রাসরুট পর্যায়ে ফুটবলের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর