1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁদপুর পৌরসভার টোল আদায় বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ, জনভোগান্তি

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পঠিত

অনলাইন ডেস্ক : চাঁদপুরে সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন সুবিধা না দিয়ে পৌর টোল আদায়ের প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যাটারীচালিত অটোবাইকের মালিক ও চালকরা। এই টোল বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালক ও মালিকরা।

২০ এপ্রিল চাঁদপুর শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবরোধ করে রাখেন তারা।

এ সময় তারা দাবি করেন, ৫ আগস্টের পর হঠাৎ করে এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন স্থানে যানবাহন থেকে পৌর টোল আদায় চলছে। অথচ সিএনজির জন্যে নির্ধারিত স্ট্যান্ড নেই। জেলা প্রশাসকের কাছে কয়েকটি দাবি উল্লেখ করে স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানান তারা। এ সময় পৌর টোল আদায় বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় চাঁদপুর শহর এলাকার সিএনজি অটোরিক্সা এবং অটোবাইক চালক ও মালিকরা।

এদিকে সড়ক অবরোধে দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। এতে যাত্রী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনিসহ জেলা ও পুলিশ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে মালিক ও চালকদের দাবি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় ।

পরে জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন চাঁদপুর জেলা সিএনজি ও অটোবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী জুলাই-আগস্ট আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট চাঁদপুর সড়ক বিভাগের ইসলামপুর গাছতলা সেতুর টোল আদায় বন্ধ করে দেয় এই পথে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকরা। এখন পর্যন্ত সেই সেতুর টোল ফ্রি অবস্থায় রয়েছে। সেই সাথে চাঁদপুর পৌর এলাকার যানবাহনের টোল দেয়াও বন্ধ করে দেয় সিএনজি ও অটোবাইক চালকগণ। কিন্তু ১৪৩২ নতুন বাংলা সনের পয়লা বৈশাখ থেকে চাঁদপুর পৌরসভা কর্তৃক ইজারা প্রাপ্তরা বিভিন্ন যানবাহন থেকে রসিদের মাধ্যমে টোল আদায় শুরু করে। এতে সিএনজি অটোরিক্সা এবং অটোবাইক মালিক- চালকবৃন্দ ক্ষুব্ধ হয়ে উঠেন। প্রতিবাদে তারা এর আগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। রোববার তারা পুনরায় রাস্তায় নেমে এর প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর