1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কোস্ট গার্ডের অফিসিয়াল পোষাক ‘কমব্যাট ড্রেস’

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৬৪ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি

এতদিন কোস্ট গার্ডের সদস্যরা নেভী ব্লু রঙের পোশাক পরলেও এখন থেকে কমব্যাট ড্রেস হবে অফিসিয়াল পোশাক। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভাসানচরে নতুন পোষাকের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তারা নতুন পোষাকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।

জানা যায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দুপুর ১ টা ১০ মিনিটের দিকে ভাসানচরের হ্যালিপ্যাডে অবতরণ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি। এসময় কোস্টগার্ডের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন পোশাকের উদ্বোধন করেন ও তাদের ড্রোনিং সিস্টেম চালু করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গারা যাতে কোনো দালালের খপ্পরে না পড়ে সেজন্য কোস্টগার্ডকে সতর্ক থাকতে হবে। অনেক সময় তারা ট্র্যাপে পড়ে পালানোর চেষ্টা করবে। এছাড়া ভুল তথ্য দিয়ে যেন মানব পাচারকারীরা রোহিঙ্গাদের নিয়ে যেতে না পারে তা দেখাশোনাও করবে কোস্টগার্ড।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তায় ভাসানচরকে ড্রোন ক্যামেরার আওতায় আনা হয়েছে। ড্রোন দিয়ে কোস্টগার্ড সবকিছু মনিটরিং করবে। তাদের হাতে সব দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চাই রোহিঙ্গারা যেন নির্ভয়ে এখানে বসবাস করতে পারেন। মিয়ানমারে ফেরত যাওয়ার আগ পর্যন্ত তাদের নিরাপত্তায় সব ব্যবস্থা নিয়েছে সরকার। এ সময় ভাসানচরের প্রকল্প পরিচালক এম. রাশেদ সাত্তার, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টা ১০ মিনিটের দিকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণে হেলিকপ্টারযোগে ভাসানচরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর