1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

হাজীগঞ্জে পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ভাংচুর করলো পরীক্ষার্থীরা

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: হাজীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষার সোমবার অনুষ্ঠিত গণিত পরীক্ষা খারাপ হয়েছে এমন অজুহাতে পরীক্ষা কেন্দ্রে ভাংচুর চালায় পরীক্ষার্থীরা। এতে করে চেয়ার টেবিল ও বসার বেঞ্চের ব্যাপক ক্ষতি সাধিত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরীক্ষার্থীরা সটকে পড়ে।
সোমবার (২১ এপ্রিল) গণিত পরীক্ষা শেষে হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন ঘটনা ঘটে।

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষার গণিত প্রশ্ন তেমন একটা কমন পড়েনি পরীক্ষার্থীদের। এ নিয়ে পরীক্ষার্থীদের মাঝে একটা ক্ষোভ দেখা গেছে পরীক্ষা কেন্দ্রগুলোতে। তারই জেরে গণিত পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রেই ভাংচুর করে পরীক্ষার্থীরা।

রামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেয়ার সুবিধার্থে পাশের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোতলা একটি ভবনকে ব্যবহার করা হচ্ছে। দোতলায় ভবনটির একাধিক রুমে নিয়মিত পরীক্ষা নেয়া হচ্ছে। সোমবার পরীক্ষা শেষে দোতলার বেশ কিছু চেয়ার টেবিল আর বেঞ্চ ভাংচুর করে খোদ পরীক্ষার্থীরা। বিষয়টি গনমাধ্যম কে নিশ্চিত করেছেন কেন্দ্র সংশ্লিষ্টরা।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের উল হক জানান, এসএসসি পরীক্ষার পর পর হঠাৎ করে শুনি আমাদের প্রাইমারী স্কুলে দক্ষিণের দোতলা ভবনে ব্যাপক ভাংচুর হচ্ছে। সাথে সাথে আমি দৌড়ে গিয়ে দেখি পরীক্ষার্থীরা নেমে যাচ্ছে। পরে দেখি, আমাদের বেশ কিছু চেয়ার, টেবিল ভাংচুর করে পরীক্ষার্থীরা। বিষয়টি আমি রামপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষকসহ আমার অফিসারকে জানিয়েছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কবির হোসেন বলেন, আজকে ছিলো গণিত পরীক্ষা। পরীক্ষা শুরু থেকে কেন্দ্রে প্রশাসনের লোকজনের সক্রিয় উপস্থিতি ছিলো ব্যাপক। খাতা জমা নেবার সাথে সাথে পরীক্ষা খারাপ হইছে এমন অজুহাতে প্রাইমারী স্কুল ভেন্যু কেন্দ্রে কিছু ভাংচুর ও হট্টোগোল করে পরীক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসারসহ সমন্বয় করে অভিভাবকদের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর