1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বাবুরহাটে অবৈধ শতাধিক দোকানপাট উচ্ছেদ

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শহরের পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাবুরহাট মোবারক মার্কেটের সম্মুখে চাঁদপুর জেলা পরিষদ ও সড়ক ও জনপদের জায়গায় গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

২৬ এপ্রিল দিনব্যাপী পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী রাস্তা পারাপারে সুবিধার্থে এ সকল অবৈধ স্থাপনা করা হয়। যদিও ইতোমধ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিজেদের স্থাপনা সরিয়ে নেয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। অবৈধ উচ্ছেদ বিষয়ে জেলা পরিষদের কতৃপক্ষ জানান, বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লিজকৃত যে সকল স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সারানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের অন্যস্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া বাবুরহাট বাজারের ভিতরে পূর্বে উচ্ছেদকৃত জায়গায় পুনরায় যারা টিনের স্থাপনা দিয়ে দোকানপাট নির্মাণ করেছে সেগুলো উচ্ছেদ করা হবে। সরকারি জায়গায় কোন অবস্থাতেই অবৈধ দোকানপাট রাখা হবে না। পর্যায়ক্রমে চাঁদপুরে সড়কের পাশে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ অভিযান চালানো হবে।

এ ব্যাপারে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো:মনোয়ার হোসেন জানান, চাঁদপুর জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । ইতিমধ্যে বাবুরহাটে জেলা পরিষদের আওতায় ৩০/৩৫টি জায়গার লীজ বাতিল করা হয়েছে ।

তাই গতকাল সড়কের রাস্তা প্রসস্ত করণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জেলা পরিষদ ও সওজের শতাধিক স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে । । এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর