1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় আ’লীগ  পরিবার কর্তৃক জুলুম- অত্যাচার-কুকীর্তির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন 

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মল্লিকদী গ্রামে এক মুক্তিযোদ্ধা পরিবারের দুই সন্তানের সন্ত্রাসী কার্যক্রম, জুলুম অত্যাচার ও কুকীর্তির প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করছে এলাকাবাসী। 

রোববার দুপুরে গ্রামের বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে পীরেরচর গ্রামীণ সড়কে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহনকারী বক্তারা অভিযোগ করে বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধা আবদুল আজীজ টুকু মোল্লার ছেলে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফয়সাল মোল্লা ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনি মোল্লা ক্ষমতার দাপটে সন্ত্রাসী চাঁদাবাজী দস্যুতা, মাদক কারবারি হিসেবে সাধারণ মানুষের কাছে আতঙ্কিত নাম হিসাবে পরিচিত ছিল।তারা আরও বলেন, 

গ্রামের লতিফ মুন্সী ও দেলোয়ার মুন্সীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। মামলা হলেও আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের পাশে থেকে প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে বাধ্য করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়সাল মোল্লা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য পরিচয়ে মানুষকে জিম্মি করে আসছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে হুমকি ধামকির পাশাপাশি গ্রামের অসহায় ও নীরিহ লোকজনের উপর হামলা, ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনৈতিক উদ্দেশ্য হাসিল করে থাকে। পিতা মুক্তিযোদ্ধার পরিচয়ে আওয়ামী লীগের ১৭ বছর সাবেক এমপি কাজী জাফর উল্লাহ ও নিক্সন চৌধুরীর কর্মী হিসেবে দুই ভাই আবুল ফয়সাল মোল্লা ও মনি মোল্লা এলাকায় আধিপত্য বিস্তার ছড়িয়ে মাদকের বিশাল নেটওয়ার্ক তৈরি করে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে রুবেল মোল্লা, ইকরাম মোল্লা, মাহাবুব ও তৈয়ব মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এবিষয়ে মুক্তি যোদ্ধা আব্দুল আজীজ টুকু মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে এটা সত্য। কিন্তু আমার দুটি ছেলের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

তাং২৭.০৪.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর