1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় সালিস- বৈঠকের মাঝে চাচা- ভাতিজা দলের সংঘর্ষ :  নারীসহ আহত-১৫

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পশ্চিম আলগী গ্রামে বাজারের জায়গা( ভিটি) নিয়ে সালিস-বৈঠক  চলাকালে চাচা আলী মাতুব্বর  এবং ভাতিজা  দেলোয়ার মাতুব্দর দলের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘরে ব্যাপক হামলা, ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, স্থানীয় হরিরহাট বাজারে দোকান বসানোর জায়গা ( ভিটি) চাচা দেলোয়ার মাতুব্বর প্রাপ্ত দুইটি জায়গা অন্যত্র বিক্রি করে দেয়।  ভাতিচা দেলোয়ার মাতুব্বর ওই ভিটি দুটি নিজেদের দাবি করে। এ নিয়ে ওই বাজারে গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে দুপুরে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠকের এক পর্যায়ে দু,পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সালিশ বৈঠকেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সংঘর্ষ গ্রামবাসী দু,দলে বিভক্ত হয়ে  বাজার থেকে গ্রামে ছড়িয়ে পড়ে।  এ সময় দু,পক্ষ ঢাল,সরকি,রামদা,টেটা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।দীর্ঘক্ষণ সংঘর্ষের ফলে ১৫: জন আহত হয়। গুরুতর আহতরা হলো 

রাজিব(২৮),ফেরদৌসী বেগম(৩০),আরিফ হোসেন (৩০). এদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় ভাতিজা দেলোয়ার মাতুব্বর পক্ষের প্রবাসী নুর ইসলাম, মামুন মাতুব্বর, আছমত মাতুব্বর, সিরাজ মাতুব্বর, সাইফুল মাতুব্বর, চুন্নু মাতুব্বর, রফিক মাতুব্বর সহ অন্তত ১০ টি বাড়ি ব্যাপক ভাংচুর এবং স্বর্ন,গহনা,নগদ টাকা লুটপাট করা হয় বলে অভিযোগে প্রকাশ। ভাংচুরের শিকার আছমত মাতুব্বর অভিযোগ করে বলেন,বাজারে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষ আলী মাতুব্বর দলের লোকজন পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে আমাদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে এবং সর্বস্ব লুট করে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িঘরগুলো ব্যাপক ভাংচুর করা হয়। সালিশ বৈঠকে সবার খাবারের জন্য রান্না করা খাদ্য ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা হয়। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। থানায় কোন অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৯.০৪.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর