1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৩৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত-১,আহত -৪০

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মোল্লা(৫০) নামে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার(৪ মে) সন্ধ্যা ৭ টা থেকে রাত দশটা পর্যন্ত ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মোল্লা মকরম পট্টি গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরম পট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার বজলু মুন্সি দলের মিরাজ মেম্বার দবির মাতুব্বর দলে যোগদান করে। এ যোগদান উপলক্ষে দবির মাতুব্বর গ্রুপের লোকজন পিকনিকের আয়োজন করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্সলাইট জ্বালিয়ে দুই পক্ষ ঢাল,সরকি,রামদা,টেটা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জোবায়ের বলেন,রাত ৮ টা থেকেই আহত রোগী আসতে থাকে। এত রোগীর চিকিৎসা দেওয়া কর্মরত চিকিৎসকদের হিমসিম খেতে হয়। এ সময় আহত ও নিহতদের পরিজনের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। আহতদের পাশাপাশি কুদ্দুস মোল্লা নামে একজন মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এক দল থেকে অন্য দলে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কমপক্ষে ৪০জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর