1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

হত্যা মামলার আসামিরা ব্যানার ফেস্টুন হাতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে কিভাবে

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনির মোল্লা হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামিরা কী করে ঘুরে বেড়ায় এনিয়ে জনমনে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠেছে।

গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালায়ের সামনে আসামিরা ব্যানার ফেস্টুন হাতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছে মামলার আসামী মনির হাওলাদার এবং শাখাওয়াত হাওলাদার। যেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী এবং সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী মামলার আসামী রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ৫ই আগষ্ট মনির মোল্লা ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন। নিহত মনির মোল্লার বোন ৪অক্টোবর মোসা. নিলুফা ইয়াসিন বাদি হয়ে ঢাকার সাহাবাগ থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (৮০) প্রধান করে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০/৩০০ জনকে আসামি করা হয়। এই মামলায় ২১ নং আসামি আওয়ামী লীগ কর্মী মনির হাওলাদার এবং ২২নং আসামি করা হয় শাখাওয়াত হাওলাদারকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মামলার বিষয়ে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মনির মোল্লার মামলায় কে জড়িত, কে নিরপরাধ তা নির্ধারন করবে আদালত। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সাবেক আইজিপিসহ সাবেক ডিবি প্রধানের নামে করা এই মামলা প্রত্যাহারের দাবিতে কি করে মামলার আসামীরা প্রকাশ্যে ব্যানার হাতে সড়কে দাড়ালেন? তাও ডিসি অফিস, এসপি অফিসের সামনে। মনির হত্যা মামলার আসামীরা কেউ বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন না। এরা সকলেই তৎকালীন ফ্যাসিস্টদের ছায়াতলে থেকে আঁতাত করে চলতেন। পরোক্ষভাবে এরা তৎকালীন সরকারদল আওয়ামী লীগের রাজনীতি করতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ জানান, এরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এরা সরাসরি হত্যা মামলার এজারভুক্ত আসামি, এদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি। এরা আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, বিষয়টি আমাদের নজরে আসেনি, আমাদের অগোচরে তারা মানববন্ধন করেছে। আমরা জানলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর