
বিশেষ প্রতিনিধি-
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে উপজেলার ফতেপুর থেকে তাদের আটক করে মতলব উত্তর থানা পুলিশের একটি দল। রাত্রি কালিন টহল কার্যক্রম পরিচালনাকালে তাদের আটক করে পুলিশ। আটক ৩ জনই উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলেন, পূর্ব ফতেপুর প্রধান বাড়ির সুমন প্রধানের ছেলে শান্ত মিয়া (১৮), উত্তর ফতেপুরের আব্দুল কাদির প্রধানের ছেলে হাবিবুর রহমান (১৮) ও একই এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন। জানা যায়, টহলে থাকা উপ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন ২ ও সহকারী উপ পুলিশ পরিদর্শক মিলন সহ মতলব উত্তর থানা পুলিশের একটি দল তাদের আটক করে। পুলিশ জানায়, মোট ৬ পিছ ইয়াবা সহ তাদের কে উপজেলার ফতেপুর গ্রাম থেকে গত রাত আনুমানিক ১২:৩০ মিনিটে আটক করতে সক্ষম হয় তারা।