1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কলেজ শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক কর্মশালা

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

অদ্য ১৩ মে দুপুর ১২ টায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর দশমাইল হাইওয়ে থানার উদ্যোগে ফতেজংপুর মহাবিদ্যালয় চিরিরবন্দর দিনাজপুরে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে ” রোড সেফটি এবং সড়ক দুর্ঘটনা ‘ সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কাম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে প্রজেক্টর এর মাধ্যমে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি দেখান যে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বাংলাদেশে গড়ে সাড়ে সাত হাজার থেকে আট হাজার লোক মারা যায়। দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের একটি বড় অংশ তরুণ এবং শিক্ষার্থী। তিনি বলেন যে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হচ্ছে গাড়ির চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন না মানা, মহাসড়কে অটোরিক্সা চালানো এবং রাস্তা পারাপারে অসাবধানতা, বেপরোয়া গাড়ি চালানো, আইন না মেনে মোটরসাইকেল চালানো সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী এবং পথচারীদের অসচেতনতা। তিনি শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তিনি তথ্য প্রদান করেন যে সড়ক দুর্ঘটনার এক তৃতীয়াংশ ঘটে মোটরসাইকেলে এবং মোট নিহত হওয়ার এক তৃতীয়াংশেরও অধিক হচ্ছে মোটরসাইকেলের আরোহী। তাই তিনি এই শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানোতে অধিক সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেন।
তরুণ শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স না থাকলে এবং ১৮ বছর না হলে মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ মহাসড়কের তৎপর আছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এ কথাটি মনে রেখে তিনি শিক্ষার্থীদের মহাসড়কে এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে ব্রিফ করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করেন। অতঃপর তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দশ মাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ,,এবং কলেজের অধ্যক্ষ বিনয় কুমার রায় । উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছাত্রছাত্রীরা এবং শিক্ষকগণ হাইওয়ে পুলিশের এই ধরনের সচেতনতা মূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান। সবশেষে ছাত্রছাত্রীরা বলেন বলেন একটি নিরাপদ মহাসড়ক তৈরিতে শিক্ষার্থীরা হাইওয়ে পুলিশকে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে তারা আইন মেনে চলবে।

মাসুম পারভেজ
সাদুল্লাপুর, গাইবান্ধা।
মোবাইলঃ 01304608061

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর