1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রাজশাহীতে ৩০০ বছরের পুরোনো ‘অচিন বৃক্ষ’

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

তানভীরুল আলম তোহা, রাজশাহী

রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা যেন ইতিহাসের এক ভান্ডার। তাহেরপুর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একাধিক ইতিহাস। তার মাঝে অন্যতম রাজা কংস নারায়ণ এবং অচিন গাছ। রাজশাহী জেলার তাহেরপুর পৌরসভায় ঐতিহ্যবাহী রাজবাড়ি (বর্তমানে তাহেরপুর ডিগ্রি কলেজ) চত্বরে প্রায় ৩০০ বছরের অধিক পুরনো একটি গাছের নাম আজও জানে না কেউ।

নাম না জানার কারণে গাছটি ‘অচিন বৃক্ষ’ নামেই পরিচিত এলাকার জনবলের মাঝে। শত বছরের গাছটি ঘিরে স্থানীয়দের মাঝেও রয়েছে নানা কৌতূহল।

ইতিহাস থেকে জানা গেছে, বারো ভূঁইয়ার অন্যতম রাজা কংশ নারায়ণ রায়ের রাজবাড়ির ভেতরে কলেজ মসজিদ সংলগ্ন বিশালাকৃতির এই গাছটির নাম এখনো কেউ শনাক্ত করতে পারেননি। ফলে এলাকাবাসী এটিকে ‘অচিন বৃক্ষ’ বলে নামকরণ করেছেন।স্থানীয় প্রবীণরা জানান, গাছটির সঠিক নাম এখনো বের করা যায়নি।
এর ফল ও ফুল দেখতে বট গাছের মতো, যা পাখিদের খুব প্রিয় খাবার। কলেজ ক্যাম্পাসে এটি ‘অচিন তলা’ নামে পরিচিতি লাভ করেছে।তারা আরো জানান, ১৯৬৭ সালে রাজা কংশ নারায়ণের রাজাবাড়ির ধ্বংসস্তূপে তাহেরপুর কলেজ প্রতিষ্ঠিত হবার পর থেকেই আজ পর্যন্ত গাছটির পরিচর্যা করে আসছে কলেজ কর্তৃপক্ষ।

নানা সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গবেষকরা এলেও আজও গাছটির সঠিক নাম বের করা সম্ভব হয়নি।স্থানীয়রা জানান, ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের এক অধ্যাপক সরেজমিন পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা করে বিরল প্রজাতির এই গাছটির সঠিক নাম বের করতে পারেননি।

এদিকে কালের সাক্ষী হয়ে শাখা-প্রশাখা বিস্তার করে আজও দাঁড়িয়ে আছে এ গাছটি। দীর্ঘদিনের স্মৃতি ধরে রাখতে ৩০০ বছরের অধিক পুরনো এই গাছটির রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। কলেজ চলাকালীন সময় অচিন বৃক্ষের নিচে মনোরম পরিবেশে শীতল আবহাওয়ায় বসে সময় কাটাই অনেক শিক্ষার্থীরা যা সুন্দর পরিবেশ সৃষ্টি করে। 
ইতিহাস ঐতিহাসিক সৃংস্কৃতি তাহেরপুর যেমন সুপ্রাচীন কাল থেকে মানুষের মাঝে সুপরিচিত তেমনি তাহেরপুর কলেজ অচিন বৃক্ষ মানুষের সুপরিচিত। অনেক সময় দেখা যাই বৃক্ষের ছায়াতলে চৈত্র মাসে রোদের তাপ থেকে রক্ষার্থে ছোট খাটো কলেজে আয়োজন করে থাকেন অচিন বৃক্ষের তলে। তাহেরপুর ডিগ্রি কলেজ ছাত্রদের সাথে কথা বললে তারা জানান, কলেজের মেইন গেট থেকে গাছের অস্তিত্ব খুঁজে পাই গাছের গোড়া পাকা করনের ফলে প্রচন্ড গরমে শীতল বাতাস পেয়ে থাকি ফাঁকা সময় গুলোতে গাছের নিচে বসে কাটাতে বেশ ভালো লাগে। যা আমাদের কলেজের সৌন্দর্য বৃদ্ধি ও ইতিহাস ঐতিহাসিক সংস্কৃতি বড় মাইফলক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই অপরিচিত নাম না জানা অচিন বৃক্ষ।

তাহেরপুর কলেজ অধ্যাপক তোফাজ্জল হোসেন বলেন, ইতিহাস সংস্কৃতি আমাদের কলেজের সৌন্দর্য নাম না জানা “অচিন বৃক্ষ” দেখলে বুঝা যাই। আমি কলেজে যোগদানের ফলে ও মেয়র আবুল কালাম আজাদ এর সহযোগিতায় বর্তমানে উন্নয়ন উন্নতি সাধিত করতে পেরেছি সকলের সকল দিকে। আশা করছি আমাদের ইতিহাস ঐতিহাসিক সৃংস্কৃতি তাহেরপুর কলেজ আগামীতে আরও অনেক সফলতা পাবে ইনশাআল্লাহ।

১৮ মে ২০২৫
০১৬০৯৯১৯৪০৭
রাজশাহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর