1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে ৪০০ বছরের মোঘল আমলের মসজিদ

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩০ বার পঠিত

৪০০ বছরের মোঘল আমলের মসজিদ হারিয়ে যাওয়ার পথে

লেলিন আহমেদ, কিশোরগঞ্জ, নীলফামারী

দেখে বোঝার উপায় নেই মসজিদটি ৪০০ বছরের পুরনো। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটি প্রাচীন ও সৌন্দর্যমণ্ডিত হওয়ায় দূরদূরান্ত থেকে অনেক পর্যটক এই মসজিদটি দেখতে আসেন। মসজিদ আকারে ছোট হলেও প্রাচীন কারুকার্যে তৈরি নকশা ও গম্বুজগুলো বেশ দৃশ্যমান। মসজিদের দেয়ালের দরজার ওপরে কিছু আরবি লেখা আছে যা অস্পষ্ট। এ প্রাচীন মসজিদটি সংস্কারের অভাব হারিয়ে যেতে বসেছে মোঘল আমলের ঐতিহ্য।

মসজিদটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীর হাট এলাকায়
অবস্থিত। মুঘল আমলে নির্মিত এই মসজিদটি আজও সুরক্ষিত রয়েছে তবে সংস্কার অভাবে হারাতে বসেছে তার ঐতিহ্য। কিশোরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ এ মসজিদটির ২০২২ সাল থেকে মুতওয়াল্লির দায়িত্বে আছেন। তিনি জানান, “বংশ পরমপরায় তিনি মসজিদটির মুতওয়াল্লি হয়েছেন”।

তাঁর দেওয়া তথ্যমতে জানা যায়, মসজিদটি তাঁদের পূর্বপুরুষের সময়ের। তাঁদের পূর্বপুরুষ, দরবারু কোরানী ও কেকারু শাহ্ এ মসজিদটি স্থাপন করেন বলে তিনি তাঁর বাবা, ফজলার রহমান সরকারের নিকট থেকে শুনেছেন। কেকারু শাহ’র পুত্র গরিবুল্যাহ সরকার, তাঁর পুত্র কিসমত উল্যাহ সরকার, তাঁর পুত্র রহিম উদ্দিন সরকার ও কালু মোহাম্মাদ সরকার। মরহুম আব্দুর রহিম সরকারও মসজিদটির মুতওয়াল্লি ছিলেন। পরবর্তীতে আব্দুর রহিম সরকারের পুত্রগণের মধ্যে আলহাজ্ব ফজলার রহমান মসজিদটির মুতওয়াল্লি হন। ২০২২ সাল পর্যন্ত কিশোরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফকে এ মসজিদটির মুতওয়াল্লির দায়িত্ব পান। মসজিদটির উপরে তিনটি গম্বুজ ও অভ্যন্তরে পাথরের কারুকার্য্যই এর প্রাচীনতার প্রমান বহন করে। তিনি জানান বংশ পরম্পরার তথ্য অনুযায়ী মসজিদটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়কালের বলে ধারণা করা হয়। তবে সংরক্ষণ ও সংস্কারের অভাবে মসজিদটি প্রায় নষ্ট হওয়ার উপক্রম। এখনই ব্যবস্থা গ্রহণ না করলে হারিয়ে যাবে প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই মসজিদ।

নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান (আবু) বলেন, প্রাচীন এই মসজিদটি সংরক্ষণ ও সংস্কার করা জরুরী প্রয়োজন। ভবিষ্যত প্রজন্মের দেশের ও ধর্মের ইতিহাস জানার জন্য সরকারের কাছে আমার দাবী এটি আগের আদলে রুপ দেয়ার।

মুসল্লি সাফিউল ইসলাম ও লাবু মিয়া জানান, মসজিদটি অনেক পুরোনো। এখানে নামাজের সময় সবার জায়গা হয় না। তাই ওই মসজিদটি ভেঙে নতুন মসজিদ করার পক্ষে বেশির ভাগ মুসল্লি।

মসজিদের আরেক মুসল্লি সুজাউল আলম জানান, ‘মোগল আমলের মসজিদটি কোনোভাবেই ভাঙা যাবে না। এটি সংরক্ষণ করতে হবে। এটি আমাদের সম্পদ। এটি রক্ষা করার দায়িত্ব সবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, এত প্রাচীন নিদর্শন অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে।

শাহজাহান ইসলাম লেলিন
কিশোরগঞ্জ,নীলফামারী
01764713386

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর