1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:০৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

হবিগঞ্জে রামছাগল ছাড়াতে থানার ওসিকে এমপির ফোন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৪৫ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

থানার ভেতরে গাছ খেয়ে ফেলায় আটক রামছাগল ছাড়াতে সংসদ সদস্যের অনুরোধের ঘটনায় হবিগঞ্জ জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু ওই সংসদ সদস্যের অনুরোধে কাজ হয়নি। শেষপর্যন্ত খোয়াড়ে জায়গা হয়েছে সেই ছাগলটির।

জানা যায়, বাহুবল সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ ফারুক আহমেদের একটি রামছাগল গত মঙ্গলবার বাহুবল মডেল থানার ভেতরে কয়েকটি গাছের চারা খেয়ে ফেলে। তখন ছাগলটিকে আটক করা হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত ছাগলটি থানায় আটক ছিল।

বিষয়টি জানার পর শনিবার (৬ আগস্ট) বিকেলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি সদস্যের ছাগল থানার ভেতরের গাছ বিনষ্ট করায় এটিকে আটক করা হয়। এ ঘটনায় সংসদ সদস্যসহ আরো কয়েকজন ছাগলটি ছাড়ার জন্য আমাকে ফোনে অনুরোধ করেছেন। তিনি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। কিন্তু আমরা ওই ছাগলটিকে পার্শ্ববর্তী খোয়াড়ে জমা দিয়েছি।

রামছাগলের মালিক ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, আমার ১০ বছরের নাতি নাহিদ ওই ছাগলের জন্য কাঁদছে। এজন্য ছাড়ানোর জন্য ঘুরতেছি। পুলিশ বলছে ছাগল খোয়াড়ে জমা দেয়া হয়েছে। কিন্তু কোন খোয়াড়ে জমা আছে, তা আমি সন্ধান পাচ্ছি না। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম রশিদ আহমেদের মাধ্যমে যোগাযোগ করা হলেও ছাগলটি ছাড়া হয়নি। বৃহস্পতিবার হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের শরণাপন্ন হয়েছিলাম। তিনি ওসিকে মুঠোফোনে কল দেওয়ার পরও থানা থেকে আমার ছাগল ছাড়া হয়নি।

বিষয়টি জানতে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি’র মুঠোফোনে বলেন, ‘ছাগল ছাড়ার নয়, বিষয়টি দেখার জন্য ওসিকে ফোন করেছিলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর