1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

অব্যাহতি পাওয়া সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানালো আইএসপিআর

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের একাংশ রোববার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে কিছু সময় শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এক প্রতিনিধি দল প্রেসক্লাব চত্বরে উপস্থিত হয়ে সাবেক সেনাসদস্যদের কথা শোনেন এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমস্যা যাচাই-বাছাই ও সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি দাবি-দাওয়া সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরাসরি উপস্থাপনের অনুরোধও জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ মে পর্যন্ত এ ধরনের মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে। এর মধ্যে ১০৬টি নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলোর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সেনাবাহিনী দুঃখ প্রকাশ করে জানায়, আজকের দিনে কয়েকজন উচ্ছৃঙ্খল সাবেক সদস্য শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন ঘটিয়েছেন। প্রতিনিধি দল ফেরার সময় তাঁদের গাড়ি আটকানো, আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইট-পাটকেল নিক্ষেপ ও অশালীন স্লোগানের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু ব্যক্তিকে ছত্রভঙ্গ করে। সেনাবাহিনী আরও জানায়, তাদের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি সহমর্মিতা ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। তবে বাহিনীর সুনাম ক্ষুণ্ন করতে পারে এমন কোনো উসকানিমূলক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কখনোই কাম্য নয়।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর