1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

প্রতিনিয়ত যাচ্ছে প্রাণ, তবুও থেমে নেই মাদারীপুরে মানবপাচার চক্র

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

অপি মুন্সী : মাদারীপুর জেলা প্রতিনিধি

প্রতিনিয়ত যাচ্ছে প্রাণ, তবুও থেমে নেই মাদারীপুরে মানবপাচার চক্র
ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে প্রতিনিয়তই মাদারীপুর থেকে কিশোর-যুবকেরা পাড়ি জমাচ্ছেন অনিশ্চিত এক যাত্রায়। ইতালি যাওয়ার আশায় কেউ পৌঁছাচ্ছেন গন্তব্যে, কেউ আটকে পড়ছেন লিবিয়ার ভয়ঙ্কর ‘গেম ঘরে’, আবার কেউ চিরতরে হারিয়ে যাচ্ছেন উত্তাল ভূমধ্যসাগরের বুকে। এর মধ্যেও থেমে নেই মানবপাচারের রমরমা ব্যবসা।
এই অন্ধকার পথে সবচেয়ে আলোচিত নাম রাজৈর উপজেলার সাতপাড় গ্রামের পরিমল মল্লিক। স্থানীয় হাইস্কুলের সাবেক গেস্ট টিচার পরিচয়ে পরিচিত হলেও, কয়েক বছর ধরে তিনি একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম সদস্য হিসেবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তাঁর মাধ্যমে শতাধিক মানুষ অবৈধপথে ইতালি পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয়রা। অনেকেই এখনো আটকে আছেন লিবিয়ার গেম ঘরে।

পরিমলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তিনি ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে প্রতিজনের কাছ থেকে ২০-২২ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। টাকা নিলেও অনেকে পৌঁছাতে পারেননি গন্তব্যে। বরং পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। কেউ কেউ বাড়িঘর বিক্রি করে সন্তানকে মুক্ত করতে বাধ্য হয়েছেন।

স্থানীয় একজন গৃহবধূ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার মেয়ের জামাইকেও পরিমল মাস্টার ইটালি পাঠিয়েছে। এজন্য আমাদের ২০ লাখ টাকা খরচ হয়েছে।’

অভিযোগ রয়েছে, পরিমল মাস্টার বছরে একাধিকবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভারত যান। লোকচক্ষুর আড়ালে থেকে মোটা অঙ্কের অর্থ বিদেশে পাচার করছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা। তবে এ সব অভিযোগ অস্বীকার করেছেন পরিমল মল্লিক। তাঁর দাবি, তিনি শুধু প্রাইভেট পড়িয়ে সংসার চালান এবং স্ত্রীকে চিকিৎসার জন্য ভারত নিয়ে যান।

স্থানীয়দের প্রশ্ন, একজন গেস্ট টিচার কীভাবে এত অর্থ উপার্জন করলেন? ছোট টিনের ঘরে বসবাস করলেও পরিমলের কার্যকলাপ এলাকাবাসীর কাছে পরিচিত। বিষয়টি জানে স্থানীয় প্রশাসন ও পুলিশ—তবু কেউ দৃশ্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, ‘কোনো অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার বলেন, ‘অবৈধ পথে বিদেশে যাওয়ার বিষয়ে আমরা জনসচেতনতা বাড়ানোর কাজ করছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে স্থানীয়দের দাবি, শুধু অভিযোগের অপেক্ষা না করে প্রশাসনের উচিৎ এই চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া। না হলে এই অনিশ্চিত যাত্রায় আরও অনেক প্রাণ হারাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর