1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:১২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরন বিষয়ক কর্মশালা 

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১২ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল থেকে দুপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা  কার্যালয়ের আয়োজনে কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে  কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মধুখালি উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। এ সময় আরও বক্তব্য রাখেন সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার,ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস,পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। কর্মশালায়  কামার, শতরঞ্জি, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে এমন পেশার ৩৫ জন প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠী অংশগ্রহন করে।সভায় বলা হয়, প্রান্তিক এসব মানুষরা অবহেলিত অবস্থায় রয়েছেন।উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।  অনেকে আবার পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে সরকার কর্মসূচি নিয়েছে যাতে তাদের অবস্থার পরিবর্তন ঘটে।  সভায় জানানো হয়  প্রকল্পের দ্বিতীয় ফেইজে  উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং  প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে সহায়তা করা হবে। যাতে তারা উদ্যোক্তা হতে পারেন এবং মার্কেটিংয়ে ভূমিকা রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর