1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৩৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কর্ণফুলীতে ভূমি মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে ভূমি সেবার মানোন্নয়ন, ডিজিটাল ব্যবস্থাপনার প্রচলন এবং জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে। রবিবার (২৫ মে) কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

মেলায় ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা, খতিয়ান ও পর্চা প্রাপ্তি, নামজারি, রেকর্ড সংশোধনসহ নানা প্রক্রিয়া সম্পর্কে জনগণকে জানানো হয়। ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, সেবায় উদ্ভাবন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মেলায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মেলায় অংশ নিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড বাবুল চন্দ্র নাথ, শিক্ষা কর্মকর্তা আয়াতুল্লাহ আরজু, দ্বীজন ধর, উপ-জেলা ভূমি অফিস, বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ।

এ সময় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি সেবা প্রবর্তনের ফলে দুর্নীতি কমেছে, হয়রানি হ্রাস পেয়েছে এবং সেবা সহজতর হয়েছে। কর্ণফুলীতে ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা ও অনিয়ম দূর করতে ভূমি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মেলায় স্থাপন করা হয়েছে বিভিন্ন তথ্যবহুল স্টল, যেখানে জনগণ সরাসরি সেবা গ্রহণ করতে পারছে।

এই উদ্যোগকে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর