1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ডাসারে ভ্যান চালকের জমি দখলে নেয়ার অভিযোগে আদালতে মামলা

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে আঃ ছত্তার শরীফ নামে এক অসহায় ভ্যান চালকের জমি দখলে নেয়ার অভিযোগে প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমি আইনে আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এদিকে মামলা করায় ওই ভ্যানচালকের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে প্রভাবশালীরা। এতে করে ওই ভ্যান চালক পরিবারের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। আজ বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাগেছে এমন চিত্র।
মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের মৃত হাকিম শরীফের ভ্যানচালক ছেলে আঃ সত্তার শরীফের জমি দখল করে পাকা স্থাপনার নির্মাণ কাজ শুরু করেন একই বাড়ির জুয়েল শরীফ, আজিজুল বেপারীসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। পরে এ ঘটনায় স্থানীয় সালিশরা মিমাংসার চেষ্টা করেও তা সফল হয়নি। উপায়অন্ত না পেয়ে ভ্যান চালক আঃ ছত্তার শরীফ বাদী হয়ে জুয়েল শরীফ, আজিজুল বেপারী, কহিনুর বেগম ও ফাহিমা বেগমসহ ৫জনকে আসামি করে মাদারীপুর আদালতে একটি ভূমি আইনে মামলা দায়ের করেন। মামলা করায় প্রভাবশালীরা ক্ষিপ্ত হয়ে আরো দ্রুত গতিতে নির্মাণ কাজ চালিয়ে আসছেন।
ভূক্তভোগী ভ্যান চালক আঃ ছত্তার শরীফ বলেন, আমার জমি দখল করে জুয়েল শরীফ, আজিজুল বেপারীসহ বেশ কয়েক জন মিলে পাকা স্থাপনার কাজ শুরু করেন। প্রভাবশালীরা সালিশদের কথা না মানায় আমি জুয়েল শরীফ, আজিজুল বেপারী, কহিনুর বেগম ও ফাহিমা বেগম সহ ৫জনকে আসামি করে আদালতে ভূমি আইনে একটি মামলা দায়ের করেছি। আমি মামলা করায় ওই প্রভাবশালীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।
অভিযুক্ত কহিনুর বেগম ও ফাহিমা বেগম বলেন, আমরা আমাদের জমিতে কাজ করতেছি।
স্থানীয় সালিশ মো. মহসিন মাওলানা জানান, আমারা উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য অনুরোধ করেছি।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এহতেশামুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরির্দশন করেছে। এবং উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাথার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর