1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাসিক ভাড়া-ভিত্তিক নতুন ইনফ্রাস্ট্যাক এইচসিআই সল্যুশন চালু করেছে ‘সার্ভিসিং২৪’

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৯২ বার পঠিত

২৮ মে, ২০২৫, ঢাকা: পণ্য কিংবা সেবাখাতে ব্যবসায়িক বিকাশের জন্য নিরবচ্ছিন্ন আইটি (ইনফরমেশন টেকনোলজি) সার্ভিসের কোনো বিকল্প নেই। তাই দেশের দ্রুতবর্ধমান ও অন্যতম বৃহৎ থার্ড পার্টি মেইনটেন্যান্স প্রতিষ্ঠান ‘সার্ভিসিং২৪’ নিয়ে এসেছে সর্বাধুনিক এবং সমন্বিত ‘ইনফ্রাস্ট্যাক’ ‘এইচসিআই’ সল্যুশন।
ইনফ্রাস্ট্যাক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ও স্ট্যাক এর সংক্ষিপ্ত রূপ, যেটির মাধ্যমে সম্পূর্ণ ও সমন্বিত অবকাঠামোগত আইটি সেবা প্রদানের বিষয়টি বুঝানো হয়ে থাকে। আর ‘এইচসিআই’ এর অর্থ হাইপার কনভারজড ইনফ্রাস্টাকচার এটি স্টোরেজ ও নেটওয়ার্কিং এর সমন্বয়ে সফ্টওয়্যার-ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ও কম্পিউট ফ্রেমওয়ার্ক
‘সার্ভিসিং২৪’-এর উদ্ভাবনী ইনফ্রাস্ট্যাক এইচসিআই সল্যুশনটি একটি হাইব্রিড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম, যা ওপেন সোর্স প্রযুক্তি ‘প্রক্সমক্স’ ও ‘সেফ’ এর সমন্বয়ে গঠিত। ‘প্রক্সমক্স’ হচ্ছে- ওপেন সোর্স সার্ভার ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে একাধিক সার্ভারকে ভার্চুয়ালাইজ করে একত্রে পরিচালনার সুবিধা মিলবে। এবং ‘সেফ’ ‘হাইলি স্কেলেবল’ স্টোরেজ সিস্টেম। এটির মাধ্যমে হাই-অ্যাভেইলেবল ও রিডানডেন্ট স্টোরেজ আর্কিটেকচার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ডেটার সুরক্ষা ও ভারসাম্য রক্ষা করা যাবে।
এছাড়া এতে ব্যাকআপ ও ডেটা রিকভারির জন্য যুক্ত রয়েছে সেরা প্রযুক্তির ‘ভিম’-এর ব্যাকআপ সল্যুশন, যার মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যবসার জন্য পাবেন দ্রুত, নির্ভরযোগ্য ও স্বয়ংক্রিয় ব্যাকআপ সুবিধা। প্রসঙ্গত, ‘সার্ভিসিং২৪’ ‘ভিম’ এর অনুমোদিত পার্টনার হিসেবে সেবা প্রদান করছে।
এই ইনফ্রাস্ট্যাক এইচসিআই সল্যুশনে গ্রাহকরা মোট ৪টি মডেলে ‘সার্ভিসিং২৪’-এর এর কাছ থেকে সেবা গ্রহণ করতে পারবেন। এগুলো হচ্ছে- সার্ভার রেন্টাল সার্ভিস, হার্ডওয়্যার রেন্টাল সাপোর্ট, ম্যানেজড আইটি সার্ভিস এবং বান্ডেল রেন্টাল সার্ভিস।
এক্ষেত্রে মেরামত করা অর্থ্যাৎ ‘রিফারবিশড’ ডিভাইস কিংবা নতুন ডিভাইস- উভয়ভাবেই সাপোর্ট প্রদান করবে ‘সার্ভিসিং২৪’। কোম্পানিটির লক্ষ্য- বিদ্যমান ও পুরনো হার্ডওয়্যারকে ভার্চুয়ালি কাজে লাগানো যাতে, ইলেকট্রনিক বর্জ্য কমে, কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পায় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ইকোসিস্টেম গড়ে উঠে।
গ্রাহকদের জন্য আরো সুখবর হলো- পুরো সল্যুশনটি সম্পূর্ণ ওপেন সোর্স হওয়ায় কোনো ধরনের অতিরিক্ত লাইসেন্সিং খরচ প্রয়োজন হবে না। পাশাপাশি মাসিক ভাড়া-ভিত্তিক সেবার ফলে বড় অংকের প্রাথমিক বিনিয়োগও লাগবে না। এই সাশ্রয়ী প্রাইভেট ক্লাউড সল্যুশনটি বিশেষভাবে উপযোগী ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, স্টার্টআপ, মূলধন সীমাবদ্ধ সরকারি সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টিয়ার-২/৩ শহরের ডেটা সেন্টার এবং পরিবেশবান্ধব আইটি প্রকল্পগুলোর জন্য।
এ বিষয়ে সার্ভিসিং২৪ এর সিইও নাসির ফিরোজ বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং গ্রাহকদের জন্য সাশ্রয়ী, টেকসই ও আধুনিক আইটি সল্যুশন নিশ্চিত করা। ইনফ্রাস্ট্যাক এইচসিআই এর মাধ্যমে তা সম্ভব। এটি গ্রাহকদের সর্বোচ্চ ৭০% পর্যন্ত খরচ সাশ্রয় করবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালে প্রতিষ্ঠিত হবার পর হতে ‘সার্ভিসিং২৪’ বাংলাদেশের আইটি সাপোর্ট সার্ভিস ল্যান্ডস্কেপের অন্যতম শীর্ষ উদ্ভাবক-এ পরিণত হয়েছে। প্রযুক্তিখাতে বেড়ে চলা চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি নিজেকে থার্ড-পার্টি মেইনটেন্যান্স(টিপিএম), ম্যানেজড আইটি সার্ভিসেস, এন্টারপ্রাইজ আইটি সাপোর্ট ইত্যাদি বিষয়ে বিশেষায়িত প্রতিষ্ঠানে পরিণত করেছে। কোম্পানিটি হার্ডওয়্যারের লাইফ বর্ধিত করে সর্বোচ্চ ৭০ শতাংশ কার্বন ইমিশন কমিয়ে আনার পাশাপাশি টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে।
‘সার্ভিসিং২৪’-এর প্রধান প্রধান সেবাগুলো হচ্ছে, থার্ড-পার্টি মেইনটেন্যান্স(টিপিএম), এন্টারপ্রাইজ সার্ভার অ্যান্ড স্টোরেজ সাপোর্ট, ম্যানেজড আইটি সার্ভিসেস, আইটি ইনফ্রাস্ট্র্যাকচার মনিটরিং, এএমসি অ্যান্ড স্পেয়ার পার্টস লাইফসাইকেল ম্যানেজমেন্ট, ক্লাউড সল্যুশন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি, আইটিএসএম সফ্টওয়্যার অ্যান্ড মোবাইল প্ল্যাটফর্ম ইত্যাদি। প্রতিষ্ঠানটি ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইলস, এফএমসিজি, হোটেল অ্যান্ড রিসোর্ট এবং অন্যান্য কোম্পানিকে আইটি সেবা দিয়ে থাকে।
=সমাপ্ত=
‘সার্ভিসিং২৪’ সম্পর্কে:
‘সার্ভিসিং২৪’ বাংলাদেশের দ্রুত বর্ধমান, আইএসও-সার্টিফাইড এবং সাসটেইনাবিলিট’কে গুরুত্বারোপ করা একটি আইটি সার্ভিসেস ও টিপিএম প্রোভাইডার। কোম্পানিটি ২০২৩ সাল থেকে টেকসই পদ্ধতিতে ও আস্থার সঙ্গে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে আইটি সেবা দিয়ে আসছে। এক্ষেত্রে ‘সার্ভিসিং২৪’ এর গ্রাহক সন্তুষ্টির হার ৯৯ শতাংশ। কোম্পানিটি পরিবেশবান্ধব উপায়ে দেশের আইটি খাতের টেকসই উন্নয়নে অগ্রগণ্য ও প্রতিশ্রুতিবদ্ধ।

Sharmin Rahman Nishu
Assistant Manager, Media Relations
Opas Communications

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর