1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পুলিশের ৩০ রাউন্ড গুলি ছিনতাই, লাপাত্তা জুয়াড়ি

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে কুম্ভমেলায় জুয়াড়িদের সাথে পুলিশের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় জুয়াড়িরা পুলিশের ৩০ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনায় মেহেদি হাসান ও জুবায়ের হাসান নামে দুই পুলিশ সদস্যকে চাকরি থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাজৈরের কদমবাড়িতে গণেশ পাগলের কুম্ভমেলায় এ ঘটনা ঘটে। ওই দুই পুলিশ সদস্য মাদারীপুর পুলিশ লাইনস-এ কর্মরত।

স্থানীয়রা জানায়, বুধবার (২৮ মে) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে রাজৈর উপজেলার কদমবাড়িতে শুরু হয় প্রায় ১২৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী গনেশ পাগলের কুম্ভমেলা। প্রতিবছর এ মেলায় একটি অসাধু চক্র জুয়া ও মাদকের আড্ডাখানায় পরিণত করে। এসব চক্র প্রতিরোধে দৃশ্যমান কোনো কার্যক্রম নেই প্রশাসনের।

আরো জানায়, বৃহস্পতিবার ভোররাতে সাদা পোশাকে মেলার মাঠের জুয়ার আসরে যান কনস্টেবল মেহেদি হাসান ও জুবায়ের হাসান। বিষয়টি টের পেলে একপর্যায়ে জুয়াড়িদের সাথে পুলিশের মারামারি হয়। পরে জুয়াড়িরা পুলিশ সদস্য মেহেদি হাসানের সাথে থাকা শর্টগানের ৩০ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মিরণ বিশ্বাস বলেন, ‘জুয়ার আসর বসার ব্যাপারে কমিটি কিছু জানে না। আমরা যতবার জেনেছি পুলিশের মাধ্যমে তা ভেঙে দিয়েছি।’

প্রকাশ্যে গাজা সেবনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা যাবে না। তবে লালনের মাজারে যেমন চলে, এখানেও তেমনই চলে। বিষয়টি প্রশাসনও জানে। আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। কিন্তু প্রশাসনও পারে নাই তা নিয়ন্ত্রন করতে। এখন আমরা কি করবো!’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার ভোরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জুয়া ও গাজা সেবনের বিষয়টি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর