1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, স্বামী আহত

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪৪৯ বার পঠিত

সোহেল রানা, সিঙ্গাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা আক্তার (১৮) নামে এক তরুণ গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. আরিফ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর শ্বশুর মো. হাসান দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে হাটবাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতোই আজ সকালে বেলুন ফুলানোর সময় হঠাৎ সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. লিটন জানান, “হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। ছুটে গিয়ে দেখি, সুবর্ণার নিথর দেহ মেঝেতে পড়ে আছে, আর তার স্বামী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো ও অকার্যকর সিলিন্ডার ব্যবহারের কারণেই বিস্ফোরণটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, পুরনো ও ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহারে জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর