1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ।

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত

শিবচর : মদারীপুর প্রতিনিধি

ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে শনিবার (১৪ জুন) সকাল থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। পাশাপাশি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

দূরপাল্লার পরিবহণ ছাড়াও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজ থেকে লোকাল বাসে চড়তে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এক্সপ্রেসওয়ের ভাঙ্গা, সূর্যনগর, পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে যাত্রীদের।

এক্সপ্রেসওয়েতে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার পরিবহণের ঢাকামুখী ছুটে চলা। যাত্রীদের বাড়তি চাপ থাকায় প্রতিটা পরিবহণেই আসন সংকট রয়েছে। লোকাল পরিবহণে দাঁড়িয়েও যাচ্ছেন যাত্রীরা। এছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটর সাইকেলের চাপও দেখা গেছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলগামী লেনে পরিবহণের চাপ কমে এসেছে।

জানা গেছে, ঈদ শেষে শনিবার (১৪ জুন) থেকে ঢাকামুখী পরিবহণে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে যারা বাড়িতে এসেছিলেন ঈদ করতে, তাদের অনেকেই ফিরে যাচ্ছেন রাজধানী ঢাকায়। শুক্রবার সকাল থেকেই পরিবহণে বেড়েছে যাত্রীদের চাপ।
তবে আজ শনিবার থেকে যাত্রীদের চাপ আরো বেড়েছে।
এ চাপকে পুঁজি করে ঢাকাগামী পরিবহণে বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

ঢাকাগামী যাত্রী রহমান শেখ বলেন, ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরে যাচ্ছি। বাসে যাত্রীদের ভিড় অনেক। শিবচরের সূর্যনগর থেকে ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা নিয়েছে। তারপরও দাঁড়িয়ে যাচ্ছি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, ঈদের পর এখন ঢাকামুখী পরিবহণের প্রচুর চাপ থাকবে মহাসড়কে। মঙ্গলবার থেকেই এ চাপ বাড়তে শুরু করেছে। আগামী দুই-তিনদিন বাড়তি চাপ থাকবে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। বাড়তি টহল টিম রয়েছে মহাসড়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর