1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মদন থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল ফলাফল প্রার্থীদের নিয়ে শিক্ষা সফর

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩০২ বার পঠিত

এসএসসি ফলাফল প্রার্থীদের নিয়ে দুদিন ব্যাপী শিক্ষা সফরের আয়োজন করেছে ছাত্রশিবিরের নেত্রকোণা জেলার মদন থানা শাখা।
২১ জুন শনিবার সকাল ০৯:০০টায় মদন উপজেলার উচিতপুর ( মিনি কক্সবাজার) থেকে দুইদিনের শিক্ষা সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা।
যাত্রার শুরুতে থানা সেক্রেটারি আল হাদী এর সঞ্চালনায় থানা সভাপতি হোসাইন আহমেদ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন,
তাঁর সভাপতিত্বে দুদিন ব্যাপী শিক্ষা সফরের দ্বিতীয় দিনে ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সভাপতি মোজাম্মেল হক মিলন যুক্ত হোন এবং বলেন, আমরা প্রত্যাশা করি বাংলাদেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে আপনারা কর্মযজ্ঞে নিয়োজিত হবেন এবং সততা দক্ষতা ও দেশপ্রেম কে নিজেদের মধ্যে লালন করে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবেন ইনশাল্লাহ।
উক্ত শিক্ষা সফরে প্রথম দিন থেকেই ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ রেজুয়ান খান সফর সঙ্গী ছিলেন,তিনি বলেন, আমরা সেই জাতি যারা পাখি হয়ে উড়তে পারে না কিন্তু আকাশযান আবিষ্কার করে পাখির চেয়েও বেশি গতিতে গন্তব্যে পৌঁছাতে পারে,এই আমাদের কে যিনি সৃষ্টি করেছেন,এই বিশাল জলরাশি যিনি সৃষ্টি করেছে,যে পাহাড় ও প্রকৃতি দেখার জন্য আমরা লক্ষ্য স্থির করেছি তা যিনি সৃষ্টি করেছেন তাঁর নির্দেশনা “তোমরা পৃথিবীতে ভ্রমণ কর, অতঃপর লক্ষ্য কর কীভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি, আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান”।( আনকাবূত -২০)
এজন্য আজ আমরা দুদিনের শিক্ষা সফরে বের হয়েছি,অতএব আমাদের কে অন্যান্যদের মতো অশালীন বিনোদনে মগ্ন না হয়ে বিশাল বৈচিত্র্যময় প্রাকৃতিক সুন্দর উপলব্ধি করতে হবে,এ থেকে আমরা সৃষ্টিকর্তা কে চিনতে পারবো,আর তাঁর সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে,আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে আমাদের কে নিয়মিত সরাসরি কুরআন, হাদিস এবং ইসলামি সাহিত্য অধ্যয়ন করতে হবে,ইসলামের মৌলিক বিধিমালা এবং ইবাদাত সমূহ পালন করতে হবে, নফল ইবাদত বেশি বেশি করতে হবে এবং সার্বক্ষণিক ব্যক্তি ও সমাজ জীবন পরিচালনায় আল্লাহর নির্দেশনা অনুসরণ এবং প্রার্থনা করতে হবে,তাহলেই আশা করা যায় আমরা আল্লাহর সান্নিধ্য অর্জনে এক ধাপ এগিয়ে যাবো ইনশাল্লাহ, ছাত্রশিবির চায় আমরা ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে কুরআন হাদিসের নীতিমালায় সাজিয়ে গুছিয়ে পরিচানলা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, ছাত্রশিবির বিশ্বাস করে সৃষ্টি যার বিধান হওয়া উচিৎ তাঁর,কারণ সৃষ্টিকর্তাই সৃষ্টি প্রসঙ্গে উত্তম নির্দেশনা দিতে পারেন।
মেধাবী শিক্ষার্থীবৃন্দ ছাত্রশিবির চায় বাংলাদেশের তরুণদের সত দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক নিপীড়ন মুক্ত একটি সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে।তিনি আরও বলেন হাওর এবং পাহাড় দুটিই বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, এর পাশাপাশি বাংলাদেশের আরও রয়েছে সিলেটের কিছু পাহাড়ের নিচে ইউরেনিয়াম, দেশের বিভিন্ন স্থানে গ্যাস,কয়লা,পাথর, চিনামাটি সহ অসংখ্য প্রাকৃতিক সম্পদ, এগুলোকে আমরা তরুণরা যদি বয়বহার করতে পারি আমাদের সমতল এই ভূখণ্ডটি পৃথিবীকে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ, এশিয়ার সবচেয়ে প্রভাবশালী এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে পরিণত হবে,সর্বশেষ তিনি সাংবাদিকদের বলেন এই শিক্ষা সফরের বিশেষ উদ্দেশ্য ছিলো তাদের একটি আদর্শিক, দেশপ্রেমিক ও সেবামূলক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা,তিনি আরও বলেন আমরা চাই এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানার্জনের পরিধি বৃদ্ধি করবে এবং নৈতিক শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সমাজ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইনশাল্লাহ।
এ সফরে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মদন থানা শাখার সাবেক সভাপতি মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর