
উচ্চ মাধ্যমিক -২০২৫ (এইচএসসি ও আলিম) পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ উপহারের ব্যবস্থা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলার সদরপূর্ব আদর্শ থানা শাখা।
মঙ্গলবার (২৪শে জুন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক নজরুল ইসলাম,প্রধান আলোচক হিসেবে ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ রেজুয়ান খান (হৃদয়) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা শাখার সদর পূর্ব আদর্শ থানা শাখার ছাত্রশিবিরের সভাপতি রিপন মিয়া।
প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন আমাদের কে আল্লাহ তায়ালা একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন,তা হচ্ছে দুনিয়া ও আখেরাত উভয় স্থানে সাফল্য অর্জন করা,
প্রধান আলোচক মোঃ রেজুয়ান খান (হৃদয়) পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বলেন আমাদের কে নিয়ে প্রথম স্বপ্ন আবিষ্কার করতে হবে,স্বপ্ন বুনতে হবে,তা অর্জনের জন্য বাস্তবভিত্তিক পরিকল্পনা করে কঠোর সাধনা করতে হবে,তাহলেই সাফল্য অর্জিত হবে ইনশাল্লাহ,
ছাত্রশিবির চায় তরুণ প্রজন্ম সমৃদ্ধ দেশ গঠনের কারিগর হবে,বাংলাদেশের তরুণরা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে,বিশ্বের দরবারে সবচেয়ে উন্নত ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কে উদাহরণ হিসেবে উপস্থাপন করবে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার প্রদান করে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।