1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে জাতীয় দৈনিকে প্রকাশিত ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকাল ৩টায় সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় অবস্থিত দেওয়ান প্লাজার তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠু। তিনি বলেন, গত ২৩ জুন ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার শেষ পাতায় ‘চাঁদাবাজি, দখল বাণিজ্যে অতিষ্ঠ সিংগাইরের বহু মানুষ’ শীর্ষক একটি বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে তাকে জড়িয়ে পতিত সরকারের সাথে আতাত, চাঁদাবাজি, দখল বাণিজ্য ও দলবল নিয়ে হামলার মতো গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, “আমি বিএনপির জন্মলগ্ন থেকেই পারিবারিকভাবে এ দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০০৩ সাল থেকে সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। বিগত সরকারের শাসনামলে কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। বরং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এক ডজনেরও বেশি মিথ্যা মামলায় হয়রানি, হামলা ও কারাবরণ করেছি।”

মিঠু আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তাকে হেয় করতে ও বিএনপির অভ্যন্তরে বিভাজন তৈরি করতে মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি বলেন, “যদি কেউ সংবাদে প্রকাশিত অভিযোগের একটি বিষয়ও প্রমাণ করতে পারেন, আমি নিজেই নিজের বিচার করব।”

সংবাদ সম্মেলনে বক্তারা মিঠুর পক্ষ নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান এবং এতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, দেওয়ান মিঠু একজন সৎ, সাহসী ও জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন সংবাদ শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই প্রচার করা হয়েছে।

এ সময় সিংগাইরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর