1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দিনাজপুরে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ ও শিশু বিনোদন মেলা উদ্বোধন

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ ও শিশু বিনোদন মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এ আয়োজনের উদ্বোধন করেন চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন।

বাংলাদেশ বেকারত্ব সমিতি (বিবিডিএস) আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে ইসলামপুর স্টার ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিডিএস-এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান।

উদ্বোধনী দিনে স্থানীয়দের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের গাছের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে আয়োজন করা হয়েছে শিশু বিনোদন মেলার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সিনিয়র লেকচারার মোঃ হাবিবুর রহমান, মোঃ মাহবুবুল হক কুরাইশী হেলাল, শিক্ষক মোঃ জান্নাতুর রহমান দুলাল এবং মহিলা ইউপি সদস্যা মোছাঃ আয়শা সিদ্দিকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামপুর স্টার ক্লাবের সদস্য মানিক হোসেন ও মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হামিম তানজিলুর রহমান।

বক্তারা বলেন বৃক্ষ শুধু পরিবেশ রক্ষায় নয় দেশীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের সন্তানরা যেন দেশীয় ফল ও গাছের গুরুত্ব বুঝে সেই উদ্দেশ্যেই এই আয়োজন।

বিবিডিএস-এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন প্রতিদিন এই মেলা থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি শিশুদের বিনোদনের মাধ্যমে গাছের প্রতি ভালোবাসা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর