
মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৭ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় মোট ছাত্র অংশ নিচ্ছে ৫১ হাজার ৬০৪ জন এবং ছাত্রী ৫৬ হাজার ১৬৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। প্রশ্নপত্র নিরাপত্তা, কেন্দ্র মনিটরিং ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।