1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:০৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায়  ৮ দিন পূর্বে অপহৃত  এক আদম ব্যবসায়ীকে  উদ্ধার করলো যৌথবাহিনী

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে  ঢাকা থেকে অপহৃত জামাল উদ্দিন নামে এক  আদম ব্যবসায়ীকে উদ্ধার করলো যৌথবাহিনী। রবিবার (২৯ জুন) গভীর রাতে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে  যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই আদম ব্যবসায়ীকে  উদ্ধার করে।  তার বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার বাগকুচি গ্রামে। তাকে ৮ দিন পূর্বে অপহরনের পর  আটকে রেখে  মুক্তিপন আদায়ের অভিযোগে  পশ্চিম আলগী গ্রামের   শফিকুল ইসলাম (৩০)নামক এক ব্যক্তিকে আটক  করেছে যৌথবাহিনী।  অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর যৌথ বাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন আজমাইন হোসেন। তবে শফিকুল ইসলামের অভিযোগ, তাকে মালেশিয়া  পাঠানোর কথা বলে ৫ মাস আগে  জামাল উদ্দিন তার নিকট থেকে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় ।দীর্ঘদিন ধরে টাকা নিয়ে টালবাহানা করতে থাকে। এ কারনে তাকে ঢাকা থেকে ওই আদম ব্যবসায়ীকে কৌশলে নিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে  তাকে আটক রাখা হয়। 

যৌথবাহিনী সূত্রে জানা যায়, রবিবার জামাল উদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ফরিদপুর যৌথবাহিনী ক্যাম্পে অভিযোগ করেন তার স্বামীকে আটদিন ধরে ভাঙ্গার পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলাম নামক এক ব্যক্তি অপহরণ করে আটকে রেখেছেন। এ অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালিয়ে জামালউদ্দিনকে উদ্ধার করে।  শফিকুল ইসলাম ও জামাল উদ্দিনকে  আটক করে ভাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। 

বিষয়টি নিয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর